অবশেষে খুশির খবর। নিয়োগ মিলল ১৫ বছর পর। ২০০৯ সালে পরীক্ষা হয়ে প্যানেল প্রকাশিত হয়েছিল। নিয়োগ মিলল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দক্ষিণ ২৪ পরগণার প্যানেল আটকে ছিল দীর্ঘ ১৫ বছর ধরে। গত বছর আগস্ট মাসে এই প্যানেলের ১৫০৬ জনের নিয়োগ হলেও ৩২৮ জনের নিয়োগ নিয়ে জট অব্যাহত ছিল। অবশেষে জট কাটল।

আরও পড়ুন : কার পাদুকালেহন করে এডভোকেট জেনারেল, ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক ৩২৮ জনের নিয়োগ ঘোষণা করেন। তারপর শুরু হয়েছে নিয়োগপত্র দেওয়ার কাজ। সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে ৩২৮ জনের নিয়োগ জট কেটে গিয়েছে।

মঙ্গলবার থেকেই ৩২৮ জনের কাছে নিয়োগপত্র পাঠানো হবে। মঙ্গলবার কুণাল ঘোষ গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। দীর্ঘদিন ধরে সেখানে চাকরিপ্রার্থীরা আন্দোলন চালাচ্ছিলেন। ৩২৮ জন ব্যতীত যে আরও চাকরিপ্রার্থীরা ছিলেন তাদের সঙ্গেও দেখা করে কথা বলেন কুণাল ঘোষ।
2009 south 24 prgns প্রাথমিক শিক্ষক প্যানেল। বহু জট। এরপর প্রথমে 1506 নিয়োগ। আজ বাকি 328, প্যানেল DPSC Chairman Ajit Nayek প্রকাশ করলেন, নিয়োগপত্র দান শুরু।
ডায়মন্ডহারবারে অনশন, ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিলেন আন্দোলনকারীরা। এর পরেও যা বক্তব্য থাকবে তাঁরা চিঠি দেবেন। আইনি… pic.twitter.com/4jhVQ1mbAd— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2024
বাম জমানার নিয়োগ পেলেন ৩২৮ জন, শেষ হল আন্দোলন
লিখিত আকারে তাদের দাবী গ্রহণ করেন তিনি। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, আগেরবার যখন ১৫০৬ জনের নিয়োগ মিলেছিল তখন এমন অনেকে আছেন যারা যোগ দেননি। সেই সব ফাঁকা জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হয়। কুণাল ঘোষ আশ্বাস দেন, আইনি দিকটি দেখে পদক্ষেপ করবেন। তারপরে ধর্ণা , আন্দোলন প্রত্যাহার করা হয়।



