শেষ পর্যন্ত মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের এডভোকেট জেনারেলের দ্বন্দ্ব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য,’ বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে।’ এদিন তিনি বলেন,’কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আই অ্যাম ভেরি সরি।’

আরও পড়ুন : কেন্দ্রীয় বঞ্চনার দাবীতে ধর্ণা মঞ্চ থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, বকেয়া ১৭৫৪.৭৯ কোটি
আরও বলেন,’আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। রাগের মাথায় অনেক কিছু বলেছি। বারের সকলের জানা উচিত। আমি ক্ষমাপ্রার্থী। ঐদিন অনেককিছু বলেছিলাম।’ এর পাশাপাশি বিচারপতি বলেন, ‘আপনি যা শুনেছেন তাই বলেছেন। তবে আমি যা বলেছিলাম রাগ করে। আপনারা জানেন না, কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে, কিশোর আর আমার আর এক বন্ধু না থাকলে আমি মরে যেতাম। কিশোর, আমি, জয়মাল্য আরও কয়েকজন আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম।’

কার পাদুকালেহন করে এডভোকেট জেনারেল, ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে রাজ্যের এডভোকেট জেনারেল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছায়। বিচারপতি বলেন,’কার পাদুকালেহন করে আপনি দ্বিতীয়বার এডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন।’ আপাতত সেই বিতর্কে ইতি পড়ল বলে মনে করছে আইনজীবী মহল।




