নজরবন্দি ব্যুরোঃ আগামী ৩০শে মার্চ বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার বন্ধ থাকবে সমস্ত সরকারি দপ্তর। নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে একথা ঘোষণা করা হয়েছে। এর আগেও গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ অধিনায়ক শ্রেয়সেই ভরসা KKR-র, CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ
শিশুটি হত ১০ এপ্রিল। কিন্তু এবার হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস পালিত হয় ত্রয়োদশী তিথিতে। সেই অনুযায়ী এবার ৩০ শে মার্চ ছুটি। মতুয়াদের নিয়ে রাজ্যের শাসক দল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা নতুন নয়। মতুয়াদের সমস্ত রকম সুযোগসুবিধা দেওয়ার আশ্বাস বরাবরই দিয়েছে কেন্দ্রের মোদি সরকার।
একুশের বিধানসভা নির্বাচনেও মতুয়া ভোটব্যাংকে নজর ছিল গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভিটেয় মতুয়া মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে বাংলার বাকি অংশে বিজেপি মুখ থুবড়ে পড়লেও মতুয়া সম্প্রদায়ই খানিকটা মান রক্ষা করেছিল পদ্মশিবিরের।
আগামী ৩০শে মার্চ বন্ধ থাকবে সমস্ত সরকারি দপ্তর, ঘোষণা রাজ্য সরকারের
তবে মুখ্যমন্ত্রীও মতুয়াদের মন জয় করতে একাধিক পদক্ষেপ করেছেন। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি থেকে পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে হরিচাঁদের জীবনী পড়ানোর মতো দাবিগুলি অনেকটাই পূরণ করেছে রাজ্য সরকার। আর গত দু’বছর ধরে হরিচাঁদ ঠাকুরের জন্মদিবসে সরকারি ছুটিও ঘোষণা করা হচ্ছে।



