Rape: ৩ বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  তৃণমূল নেতার ছেলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই ধর্ষণের মামলা প্রত্যাহার করার হুমকি পাচ্ছে শিশুর পরিবার। ওই পরিবারের কর্তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি, তাদের পানীয় জল বন্ধ করে প্রায় ঘরবন্দি অবস্থাই রাখা হয়েছে। মালদহের গাজোল থানার ভক্তিপুরের স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেছে শিশুর পরিবার। এই ঘটনা নিয়ে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ কেউ সন্তান মানুষ করছে, কেউ অন্তঃসত্ত্বা! পড়ুয়া খুঁজতে দুয়ারে হোঁচট শিক্ষকদের।

সূত্রে খবর, ভক্তিপুরের বাসিন্দা ওই শিশুকে ২৩ অক্টোবর ধর্ষণ করে বলে গ্রামেরই এক নাবালকের বিরুদ্ধে অভিযোগ। এ নিয়ে শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে আটক করে গাজোল থানায় পুলিশ। আপাতত তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। তবে ওই শিশুর পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন ওই নাবালকের বাবা তথা এলাকার তৃণমূল নেতা বল্টু রায় ও তাঁর পরিবারের সদস্যেরা।

এমনকি, গ্রামের কল থেকে পানীয় জলও নিতে দিচ্ছেন না তাঁরা। বাড়ি থেকে বেরোলেই খুনের হুমকি পাচ্ছে ওই শিশুর পরিবার। কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটছে তাদের। বাধ্য হয়ে নিরাপত্তা চেয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা। শিশুটির মা’র দাবি, ‘‘ধর্ষণের কেস তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হচ্ছে। আমার স্বামীকে খুনের হুমকিও দিচ্ছে। ওরা তৃণমূল করে বলেই এত সাহস পাচ্ছে। খুব ভয়ে ভয়ে রয়েছি।’’

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ওই শিশুর পরিবারের অভিযোগ পেয়েছি। গুরুতর অভিযোগ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। গাজোল থানার পুলিশ আধিকারিককে এ নিয়ে নির্দেশও দেওয়া হয়েছে।’’

৩ বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

৩ বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে
৩ বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল। জেলা তৃণমূল নেতা পরিষ্কার জানিয়েছেন, এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। নির্যাতিতার পরিবারের পাশে থাকবে দল ও প্রশাসন। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘শিশুর উপর নির্যাতন। মামলা তোলার জন্য পরিবারকে মানসিক চাপ দেওয়া। একঘরে করে রাখার চেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এমন হতে পারে না। তৃণমূলের হোক বা অন্য দলের নেতা— প্রশাসনকে আবেদন করেছি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন