ভোটের আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ, ব্যাপক শোরগোল ঘাটালে!

Ghatal: রাত পোহালেই ঘাটালে লোকসভা নির্বাচন। আর ভোটের ঠিক আগের দিন দাসপুরে এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল ২৪ লক্ষ টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাত পোহালেই ঘাটালে লোকসভা নির্বাচন। আর ভোটের ঠিক আগের দিন দাসপুরে এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল ২৪ লক্ষ টাকা। সেই নেতাকে আটক করেছে স্থানীয় পুলিস। যদিও তাঁর দাবি, এই টাকা নির্বাচন খাতের। তিনি পার্টি অফিস থেকে টাকা নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। পাল্টা আবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য, গাড়িতে টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে বিজেপির নেতাকে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল সৃষ্টি হয়েছে ঘাটালে।

আরও পড়ুন: বিজেপি চাকরিখেকো বাঘ, নাম না করে ফের অভিজিতকে নিশানা মমতার

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন