নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ১১০ টি আসন, একা মমতাকে রুখতে ২২ কেন্দ্রীয় মন্ত্রী আসছেন বাংলায়! নবান্ন দখলের লড়াই যে শুধু রাজ্য নেতৃত্বের নয় বরং কেন্দ্রীয় বিজেপি-র নির্বাচন যত এগিয়ে আসছে তা যেন আরও বেশি বেশি করে সামনে আসছে। কদিন আগে রাজ্য সফরে এসে রাজনৈতিক সমাবেশ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চেষ্টা করেছেন বাংলা বলে বাঙালীর মনে জায়গা করে নিতে। এদিকে নিজেদের সমীক্ষায় বঙ্গ বিজেপি জানতে পেরেছে ৬০-৭০ টি আসনে জয় নিশ্চিত হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে ১১০ টি আসনে।
আরও পড়ুনঃ নজরবন্দি ১১০ টি আসন, একা মমতাকে রুখতে ২২ কেন্দ্রীয় মন্ত্রী আসছেন বাংলায়!


নজরবন্দি ১১০ টি আসন, সেই ১১০ টি আসনের সিংহভাগ আসন না জিততে পারলে বঙ্গ জয়ের আশা নিরাসায় পরিনত হবে বিজেপির কাছে। তাই এবার সারা ভারতের প্রায় সমস্ত বিজেপি হেভিওয়েটের আগামী ৩ মাসের ঠিকানা হতে চলেছে বাংলা। বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম পর্যায়ের প্রচারের জন্য মাঠে নামতে চলেছেন ২২ জন কেন্দ্রীয় নেতা। যাদের রোড ম্যাপ তৈরি করবেন মুকুল রায়।
প্রথম পর্যায়ের প্রচারে থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, ধর্মন্দ্র প্রধান, গিরিরাজ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সম্বিত পাত্র, জে পি নড্ডা, অমিত শাহ, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ! আপাতত ঠিক হয়েছে বিজেপির এই সমস্ত হেভিওয়েট নেতাদের পথ দেখাবেন তৃণমূল ত্যাগীরা। যাদের আগমনে সেজে উঠেছে পদ্মবন! নেতৃত্ব দেবেন মুকুল রায় (Mukul Roy).
বিজেপি সূত্রে খবর রাজ্যের প্রত্যেক জেলাতেই সারা ভারত থেকে বিজেপি নেতারা আসবেন পদযাত্রা সভা করতে। ২০২১ নির্বাচনে যেন তেন প্রকারেন নবান্ন দখল করাই লক্ষ্য। আসল উদ্দেশ্য বাংলার মানুষের সেবা করা! তাই প্রচারের দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ২৯৪টি আসনের প্রত্যেকটিত্র দায়িত্ব নেবেন এক এক জন কেন্দ্রীয় নেতা!









