২০২১ এর ক্যালেন্ডার দেখেছেন? যেন ১৯৭১ সালের প্রতিবিম্ব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিষের বছর পেড়িয়ে একটা নতুন বছরে পা দিয়েছি আমরা। করোনার আবহে বিশবিষ আমাদের নাকানিচোবানি খাইয়েছে তা বলাই বাহুল্য। আমরা তাই ২১এর অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহী ছিলাম, যাতে ২০২০ চিরতরে মানুষের জীবন থেকে মুছে গিয়ে নতুনত্বের সূচনা হয়। এসেও গেছে ২০২১। নতুনকে বরণ করেছি আমরা। কিন্তু জানেন কী এই নতুনের মধ্যেই লুকিয়ে আছে পুরনো? পুনরাবৃত্তি ঘটেছে ইতিহাসের।

আরও পড়ুন: কাটল জট! হেস্টিংসে বৈঠকে শোভন-বৈশাখী, যোগ দেবেন মিছিলে?

‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে’ এটি একটি বহু প্রচলিত কথা। সত্যিই ইতিহাসের পুণরাবৃত্তি ঘটে। তা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিল ২০২১। বর্ষপঞ্জিকায় হুবহু মিল দেখিয়ে দিল ‘ইতিহাসের পুণরাবৃত্তি’। ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে গত ১২০ বছরের মধ্যে ১২টির মিল পাওয়া গেছে। সম্প্রতি ১৯৭১ সালের ক্যালেন্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। কারণ এটির সঙ্গে ২০২১ সালের ক্যালেন্ডারের হুবহু মিল রয়েছে।

৫০ বছর আগের ক্যালেন্ডারে অর্থাৎ ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু তাই নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল। ১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে সেরকমই শোনা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর