কাটল জট! হেস্টিংসে বৈঠকে শোভন-বৈশাখী, যোগ দেবেন মিছিলে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাটল জট, অবশেষে সকল জল্পনার ইতি ঘটতে চলেছে সোমবার অর্থাৎ আজ। বিজেপির মিছিলে যোগ দেবেন দুই ‘বিশেষ বন্ধু’ শোভন-বৈশাখী। গত ৪ জানুয়ারি প্রায় একদম শেষ মুহূ্র্তে এসে মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যয় । দুজনেই অসুস্থ বলে দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন বলে খবর । তখন দুই নেতার সিদ্ধান্তে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির।

আরও পড়ুন : মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন? বিপুল কর্মী নিয়োগ হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। জানুন বিস্তারিত

তবে এবার মিলল জট কাটার ইঙ্গিত। তার কারণ রবিবার সন্ধেয় হেস্টিংসে বিজেপির দপ্তরে সাংগঠনিক বৈঠকে যোগ দেন শোভন-বৈশাখী। বিজেপিতে যোগ দেওয়ার পর এদিনই প্রথমবার সংগঠনের কোনও বৈঠকে হাজির হলেন শোভন। আর তারপরই জানা গেল, দুই পর্যবেক্ষককে স্বাগত জানাতে সোমবার ফের হবে মিছিল।

যদিও এদিনের এই হাইভোল্টেজ বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়, তা এখনও জানা যায়নি। শোভন চট্টোপাধ্যায় শুধু জানান, দলের ডাকে সাড়া দিয়েই হাজির হয়েছেন তিনি। তবে সূত্র মারফত খবর, বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়, সুনীল বনসল, দেবজিৎ সরকার, শঙ্কুদেব পন্ডা, গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত হন। একুশের নির্বাচনের জন্য কোন রণকৌশল নিয়ে এগোনো উচিত, সে নিয়েই আলোচনা বলেই মনে করা হচ্ছে। বিজেপির দক্ষিণ কলকাতার সংগঠনের মিছিলে সোমবার উপস্থিত থাকার কথা শোভন-বৈশাখীর।

গোলপার্ক থেকে মিছিল যাবে সেলিমপুর পর্যন্ত। যদিও দলীয় অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মিছিল থেকে নিজেদের দূরে রাখতে চলেছেন দলের অন্যান্য নেতা-নেত্রী। আগামিকাল দক্ষিণ কলকাতাতেই আরেকটি মিছিলের প্রস্তুতিতে গেরুয়া শিবির। বস্তি উন্নয়ন শাখার নামে হতে চলা সেই মিছিলে আবার কারা শামিল হবেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। কিন্তু সেই মিছিলের জন্য পুলিশ এখনও অনুমতি দেয়নি বলেই খবর।

কাটল জট, উল্লেখ্য, কলকাতা জোনের কমিটির পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সহ-আহ্বায়ক পদে বৈশাখীর পাশাপাশি রয়েছেন শঙ্কুদেবও। আর সেই নিয়েই প্রশ্ন তুলেছিলেন বৈশাখী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন