টীকাকরনে গতি, গতকাল কোভ্যাক্সিনের পর আজ রাজ্যে আসছে ২ লক্ষ কোভিশিল্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টীকাকরনে গতি, গতকাল কোভ্যাক্সিনের পর আজ রাজ্যে আসছে ২ লক্ষ কোভিশিল্ড। করোনাকে দীর্ঘকালীন ভাবে রোখার জন্য একমাত্র পথ ব্যাপক হারে টীকাকরণ সেকথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তবে ভ্যাকসিনের আকালে রাজ্য জুড়ে ব্যাপক হারে টীকাকরণ বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। সেই টীকাকরণে ফের গতি আসতে চলেছে। শুক্রবার রাজ্যে আসতে চলেছে কেন্দ্রের দেওয়া আরও ২ লক্ষ কোভিশিল্ড টিকা। এছাড়াও স্বাস্থ্য দফতর সূত্রে খবর বৃহস্পতিবার সকালেই রাজ্যে এসেছে কেন্দ্রের দেওয়া ৫০ হাজার কোভ্যাক্সিন টিকা।

আরও পড়ুনঃ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রকে নিয়ন্ত্রণ না করে দেশের আইন মেনে চলুন! টুইটারকে চরম হুঁশিয়ারি কেন্দ্রে

যা আসার কথা ছিল বুধবারই। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস-এর কারণে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামায় বিধিনিষেধ জারি করা হয়েছিল। তাই একদিন পিছিয়ে গতকাল পৌঁছয় ওই টীকা। এদিকে আজ আসছে আরও ২ লক্ষ কোভিশিল্ড। সব মিলিয়ে সাড়ে চার লক্ষ টিকা নিশ্চিত হলেও, স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, রাজ্যে বড় মাত্রায় করোনার টিকাকরণ চালাতে এই ডোজ পর্যাপ্ত নয়। আরও কিছু টিকা এলে তবে টিকাকরণ কর্মসূচি আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাজ্যে ২ লাখ কোভিশিল্ড টিকা পাঠায় কেন্দ্রীয় সরকার। পরে শুক্রবার এসে পৌঁছয় রাজ্যের কেনা আরও ১ লাখ ৮৭ হাজার ৫৪০ কোভিশিল্ড টিকা। এর পর আজা আরও টিকা রাজ্যে এসে পৌঁছলে করোনার টিকাকরণ কর্মসূচি আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৫৭৩ জনকে।

সব মিলিয়ে রাজ্যে টিকাকরণ হয়েছে ১ কোটি ৩৭ লক্ষের বেশি মানুষের। সূত্রের খবর, কোভিশিল্ড টিকার ডোজ পাবেন ৪৫ উর্ধ্বরা। পুরসভার ১০২টি কেন্দ্র থেকে পাওয়া যাবে ভ্যাকসিনের ডোজ। এর আগে কেবল দ্বিতীয় ডোজই মিলছিল, যাঁদের প্রথম ডোজ নেওয়া হয়েছিল তাঁদের। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ৪৫ ঊর্ধ্বদের যেমন বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে তেমনই হবে, তবে সেকেন্ড ডোজ প্রাপকরা অগ্রাধিকার পাবেন।

বেসরকারি হাসপাতাল বা চিকিত্‍সা কেন্দ্র থেকে যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাঁরা সরাসরি ভ্যাকসিন কেন্দ্র থেকে সেকেন্ড ডোজ নিতে পারবেন। সমস্ত কোভিড ভ্যাকসিন কেন্দ্রগুলিতে ২৫ শতাংশ ক্ষেত্রে প্রথম ডোজ প্রাপক ও ৭৫ শতাংশ ক্ষেত্রে সেকেন্ড ডোজ প্রাপকদের প্রাধান্য দেওয়া হয়েছিল। তাই প্রথম ডোজ যাঁরা এখনও নেননি তাঁরা সমস্যায় পড়েছিলেন। এবার টিকার জোগান বেড়েছে, তাই টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বরও দিয়েছে কলকাতা পুরসভা।

টীকাকরনে গতি, গতকাল কোভ্যাক্সিনের পর আজ রাজ্যে আসছে ২ লক্ষ কোভিশিল্ড। ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে। প্রথম ডোজ কবে নিয়েছিলেন সেই দিনক্ষণ জানাতে হবে। যে কোনও একটি পরিচয়পত্র দিতে হবে। তারপর টিকাকরণ কেন্দ্র বেছে নেওয়া যাবে। স্লট বুক করা যাবে টিকাকরণ কেন্দ্রে গিয়েও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন