BSF Death: অমৃতসরের ঘটনার পুনরাবৃত্তি, এবার জলঙ্গিতে একে অপরকে গুলি চালিয়ে মৃত্যু ২ BSF এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ যেন পাঞ্জাবের অমৃতসরের ঘটনার পুনরাবৃত্তি। গতকাল পাঞ্জাবের অমৃতসরের বিএসএফ ক্যাম্পে কনস্টেবলের গুলিতে নিহত হয়েছিলেন একের অধিক বিএসএফ জওয়ান। আহত বেশ কয়েকজন। আর ঠিক একই ভাবে এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে ঘটল একই ঘটনা।

আরও পড়ুনঃ ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’ নাকি ‘রাজশ্রী তোমার জন্য়’, আবেগে ভাসছেন বাঙালি

বিএসএফ সূত্রে খবর কর্তব্যরত ২ বিএসএফ জওয়ান একে অপরের ওপর গুলি চালিয়ে নিজেদের মৃত্যু ডেকে আনেন নিজেরাই। নিহত বিএসএফ জওয়ানরা হলেন ১১৭ নম্বর ব্যাটালিয়নের। প্রাথমিক তদন্ত সূত্র অনুসারে জানা যাচ্ছে,

অমৃতসরের ঘটনার পুনরাবৃত্তি, এবার জলঙ্গিতে একে অপরকে গুলি চালিয়ে মৃত্যু ২ BSF এর

ওই দুই জোয়ান কোন কারণে নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন আর তারপর একে অন্যকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জন বিএসএফ জওয়ানের। এই ঘটনায় কাকমারি এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

অমৃতসরের ঘটনার পুনরাবৃত্তি, এবার জলঙ্গিতে একে অপরকে গুলি চালিয়ে মৃত্যু ২ BSF এর

এখনো পর্যন্ত ওই দুই বিএসএফ জওয়ানের নাম এবং পরিচয় জানা যায়নি । প্রাথমিক ভাবে মনে করা হলেও আসল কারণ কি তা এখনো স্পষ্ট নয়। তবে ওই দুজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে বিএসএফ। ঘটনাটির তদন্ত শুরু করেছে বিএসএফ এর কর্তারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন