আড়াই লাখ কোভ্যাক্সিন ডোজ নিয়ে পরিত্যক্ত ট্রাক উদ্ধার করল পুলিশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আড়াই লাখ কোভ্যাক্সিন ডোজ নিয়ে পরিত্যক্ত ট্রাক উদ্ধার করল পুলিশ! ঘটনাস্থল মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার করেলি বাস স্ট্যান্ড। পরিত্যক্ত ট্রাকটিকে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচলতি মানুষের। তারাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে ট্রাকটিকে পরীক্ষা করে দেখে ভেতরে রয়েছে প্রায় ৮ কোটি টাকা মূল্যের আড়াই লাখ কোভ্যাক্সিনের ডোজ!

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় ধৃত দলেরই নেতা নিতাই মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে থানায় আসে যে রাস্তার ধারে একটি ট্রাক দীর্ঘ ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে ট্রাকটিতে বোঝাই করা রয়েছে কোভ্যাক্সিন প্রতিষেধক। অনেক অনুসন্ধান চালিয়ে ট্রাকটির চালকের মোবাইল ফোন পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ। কিন্তু চালক এবং খালাসির কোন খোঁজ মেলেনি। ট্রাক ছেড়ে কেন তাঁরা পালিয়ে গেল বা ট্রাক নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ বেড নেই, শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষায় থেকে গাড়িতেই মৃত্যু তরুণীর।

আড়াই লাখ কোভ্যাক্সিন ডোজ নিয়ে পরিত্যক্ত ট্রাক উদ্ধার হলেও ভাল কথা এটাই যে শীতাতপ যন্ত্র সচল থাকায় কোন ডোজ নষ্ট হয়নি। একদিকে যখন পরিত্যক্ত ট্রাকে লক্ষাধিক ভ্যাক্সিনের ডোজ পাওয়া যাচ্ছে তখন অন্যদিকে দেশের একাধিক রাজ্যে টিকার জন্যে হাহাকার তৈরি হয়েছে। একাধিক রাজ্য প্রশাসন টিকা নেই তাই দেওয়া যাচ্ছেনা বলে নোটিশ ঝুলিয়েছে।

এদিকে লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত