নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকালে বহরমপুর থানার আখের মিলের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন ১৬ জন স্কুল পড়ুয়া। আহতরা সকলেই সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে।
আহতরা সারগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বহরমপুরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদের নিয়ে সারগাছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছিল একটি স্কুল বাস।
ছাত্র বোঝাই গাড়িটি যখন স্কুলের প্রায় কাছাকাছি, তখনই পেছন থেকে একটি লরি এসে ওই গাড়িটিতে ধাক্কা মারে। আহত ১৬ জন পড়ুয়া কে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১৬ জন স্কুল পড়ুয়া, ঘটনা ঘটে বহরমপুরে

এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।



