নজরবন্দি ব্যুরোঃ নন্দিগ্রামে জারী ১৪৪ ধারা, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই নির্বাচন শুরু হাইপ্রোফাইল নন্দীগ্রামে। দুই যুযুধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নামতে চলেছেন সম্মুখসমরে। তার আগে আজ সন্ধ্যা ৬ টা থেকেই নন্দীগ্রামের সমস্ত্র ফেরিঘাট বন্ধ হচ্ছে। সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত জারি ১৪৪ ধারা।
আরও পড়ুনঃ ‘চাকরি দেব, বলুন বিজেপিকে ভোট দেবেন না’, গোঘাটার সভা থেকে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
একসাথে ৫ জনের বেশি থাকলেই গ্রেফতার। দুটির বেশি বাইক একসাথে থাকলেই গ্রেফতার করার নির্দেশ। গ্রেফতার বুথ পিছু ৮ জন জওয়ান থাকছেন নিরাপত্তার দায়িত্বে। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে দেওয়া হচ্ছে নন্দীগ্রামকে। এদিকে ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তুলে বলেন, গতকাল রাত থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বহিরাগতরা ভোটারদের হুমকি দিচ্ছেন। ফলে নন্দীগ্রামের বহু বহু এলাকা ভয়ে সিঁটিয়ে আছে, এই অভিযোগ তুললেন মমতা । ভোটের দিন নন্দীগ্রামে বহিরাগতরা অশান্তি তৈরি করে ভোট বানচাল করতে পারেন বলে আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতা এই আশঙ্কার কথা জানাতেই ফের নন্দীগ্রাম নিয়ে দুঃশ্চিন্তা বেড়েছে কমিশনের।
ইতিমধ্যে মমতার অভিযোগের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর তোড়জোড় শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। এদিকে এই বিষয়ে তৃণমূলের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করে বলেছে, ভোটের আগে থাকতেই নার্ভাস হয়ে ভুল বকা শুরু করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নন্দীগ্রামে হারবেন জেনেই এমন সব অভিযোগ তুলছেন বলেও দাবি করেছে বিজেপি। এদিকে আগামীকাল নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের দিকে নজর রেখে আজ থেকেই আজ থেকেই আকাশপথে হেলিকপ্টারে নজরদারি শুরু হয়েছে । এদিন সকাল থেকে নন্দীগ্রামে ঢোকার প্রতিটি রাস্তার মুখে মুখে চলছে নাকা চেকিং। এছাড়া নন্দীগ্রামের বিভিন্ন রাস্তাতেও চলছে তল্লাশি।
নন্দিগ্রামে জারী ১৪৪ ধারা, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এদিকে দুই পুলিশ আধিকারিক কে বদলি। মহিষাদলের সি আই এবং হলদিয়ার এসডিপিও বরুন বৈদ্য কে বদলি করেছে নির্বাচন কমিশন তার উল্লেখ্য হলদিয়া মহকুমা এবং মহিষাদল সার্কেলের মধ্যে পড়ে নন্দীগ্রাম। তাই নিরাপত্তার চাদরে মুড়ে কাল ভোট হতে চলেছে নন্দীগ্রামে টা বলাই যায়।



