‘চাকরি দেব, বলুন বিজেপিকে ভোট দেবেন না’, গোঘাটার সভা থেকে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘চাকরি দেব, বলুন বিজেপিকে ভোট দেবেন না’, গোঘাটার সভা থেকে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই এবারের নির্বাচনের সবথেকে হাইপ্রোফাইল আসন নন্দীগ্রাম সহ রাজ্যের আরও ৩০ টি আসনে নির্বাচন। যে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিকে ৬ই এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। যে দফায় সিঙ্গুর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ভোট।

আরও পড়ুনঃ ‘নারায়ণগড়ের সম্ভাব্য জয়ী শাসক দল’, ভুয়ো পোস্টার ঘিরে উত্তেজনা তুঙ্গে।

তাই নিজে পরীক্ষায় বসার আগের দিনেও প্রচারে কোন খামতি রাখছেন না মমতা। আজ কামারপুকুর ছারাও তিনি সিঙ্গুর, গোঘাট, আরামবাগ, খানাকুল আসনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। গোঘাটের সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপি বাংলাকে ঘৃণা করে। সেই কারণেই আগে বহুবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদন করা হলেও কেন্দ্রের তরফে তাতে সম্মতি দেওয়া হয়নি।’

হাথরাস প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে বলেন, ‘যাই হয়ে যাক, বাংলাকে হাথরাস হতে দেব না। একটা মেয়ের গায়েও হাত দিতে দেব না।’ এরপর তাঁর সংযোজন ‘চাকরি দেব, কর্মসংস্থান হবে, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সব পাবেন, শুধু অনুরোধ করব কেউ বিজেপিকে ভোট দেবেন না।’ এদিকে আজকের সভা থেকেও মমতা তোপ দাগলেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দুর উদ্দেশ্যে। তাঁকে কালসাপের সঙ্গে তুলনা করে দিদি বলেন  ‘খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। দুধ কলা দিয়ে কালসাপ, কেউটে ,গোখরো সাপ পুষেছি।’ এরপরই মমতা বলেন, ‘তুইও নির্বাচনে লড়ছিস, আমিও লড়ছি, মানুষ যাকে পছন্দ করছে ভোট দেবে, যাকে পছন্দ করবে না, ভোট দেবে না।’

‘চাকরি দেব, বলুন বিজেপিকে ভোট দেবেন না’, গোঘাটার সভা থেকে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। এরপর তিনি বলেন ‘আমি কারও গায়ে হাত দিই না। আমার গায়ে কেউ হাত দিলেও ক্ষমা করে দিই। কিছু কিছু লোক আছে, যাদের বেশি ভালোবেসে ফেলেছি কী করব! কাল নন্দীগ্রামেও, কতগুলো বহিরাগত গুন্ডা, আমার গাড়ি ধরে হামলা করছে। গাড়িতে দুমদাম মারছে। এত বড় সাহস! নির্বাচন বলে চুপ করে আছি। তা না বলে দেখে নিতাম কতবড় চেহারা।’ সভা শেষে কর্মীদের ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল’ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর