লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

Sandeshkhali: শেষ দফায় ভোট ছিল সন্দেশখালিতে। আগে থেকেই অশান্তির আঁচ পেয়ে এই কেন্দ্রে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ দফা লোকসভা নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি। বিগত ৩ মাস ধরেই দ্বীপাঞ্চলে অশান্তি জারি রয়েছে। আর এবার ভোট মিটতেই সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা। ন্যাজাট পঞ্চায়েতের ১৩টি জায়গায় আগামী মঙ্গলবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ফের বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস, উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্তের

শেষ দফায় ভোট ছিল সন্দেশখালিতে। আগে থেকেই অশান্তির আঁচ পেয়ে এই কেন্দ্রে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। ভোটের দিন লাগাতার অশান্তির ছবি দেখা যায় সন্দেশখালিতে। যে কারণে এবার ভোট গণনার দিন পর্যন্ত ১৪৪ ধারা  জারি করল পুলিশ।

লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা
লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

এখনও ২৪ ঘন্টা পার হয়নি বাংলায় শেষ হয়েছে লোকসভা নির্বাচন তার মধ্যেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব রাজ্যের বিরোধি দল বিজেপি। তাঁদের বক্তব্য, কলকাতা, নদীয়া ও বসিরহাটে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে তৃণমূলের গুণ্ডা বাহিনী!

লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

লাগাতার সন্ত্রাস, ভোট শেষ হতেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

আর এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুধু সরব হলেন তাই নয়, একেবারে উত্তরপ্রদেশ কায়দায় এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন তিনি। সুকান্তের সাফ কথা, “আমি এইসব গুণ্ডাবাহিনীকে বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির কোনও নেতা-কর্মীদের গায়ে যদি হাত পড়ে তাহলে ছেড়ে দেওয়া হবে না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। একদম এনকাউন্টার করে দেওয়া হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর