বদলে গেল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বদলে গেল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচী। এবছরের দশম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার সময়সূচী আগেই ঘোষণা করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। তবে সেই সময়সূচীতে সামান্য পরিবর্তন নিয়ে এসেছে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর দিন একই রাখা হলেও কয়েকটি পরিবর্তন করা হয়েছে সেই নির্ঘণ্টে।

আরও পড়ুনঃ আরও বাড়ল তাপমাত্রা, গরমে নাজেহাল শহরবাসী।

যা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সংশোধিত নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে গিয়ে তা দেখা যাবে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৪ মে থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ৪ মে শুধুমাত্র কন্নড়, ওড়িয়া এবং লেপচা ভাষার পরীক্ষা রয়েছে। ৬ মে ইংরেজি দিয়ে শুরু হবে দশমের প্রধান বিষয়গুলির পরীক্ষা।

দশম শ্রেণির পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত। পুরনো সূচিতে বিজ্ঞানের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা থাকলেও ওইদিন হবে না। তার পরিবর্তে ২১ মে নেওয়া হবে বিজ্ঞানের পরীক্ষা। অঙ্ক পরীক্ষা ২১ মে হওয়ার কথা থাকলেও সেটিরও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অঙ্ক পরীক্ষা হবে ২ জুন। সংশোধিত নতুন সূচি অনুযায়ী, দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে ৪ মে। প্রথম দিন ইংরেজি পরীক্ষা দিয়ে। ১৪ জুন শেষ হবে দ্বাদশের পরীক্ষা। পুরনো সূচি অনুযায়ী ফিজিক্স পরীক্ষা ১৩ মে হওয়ার কথা থাকলেও তার বদলে ৮ জুন হবে ফিজিক্সের পরীক্ষা।

বদলে গেল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচী। পুরনো সূচি অনুযায়ী দ্বাদশের ভূগোল পরীক্ষা ২ জুনের পরিবর্তে ৩ জুন নেওয়া হবে। ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত থাকছে না কোনও পরীক্ষা, ছুটি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের বোর্ডের তরফ থেকে নির্দেশ তারা যেন ওয়েবসাইটে গিয়ে নতুন নির্ঘণ্ট দেখে নেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর