৮ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন! শুভেচ্ছা বার্তা আপ্লুত মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন, আজ মঙ্গলবার সকালের পরিসংখ্যান বলছে তেমনটাই। আর মমতা সরকারের এই প্রকল্পের প্রবল জনপ্রিয়তায় উচ্ছসিত খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মাধ্যমে সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে থার্ড ওয়েভ, আগামী বছরের মাধ্যমিক সিলেবাস কাঁটছাট পর্ষদের

২১ এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছিল দুয়ারে সরকারের প্রকল্প। ভোটের আগেই সব দল মনে করেছিল এ যাবত কালে সরকারের সব থেকে সাফল্য মন্ডিত প্রকল্প হল দুয়ারে সরকার। ভোটের প্রয়ারে মমতা আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে তার সঙ্গেই আবার ফিরবে দুয়ারে সরকার।

সেই মত গত সপ্তাহ থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। এবার তাতে নতুন সংযোজন হয়েছে লক্ষ্মীর ভান্ডার। সব মিলিয়ে শুরুর দিন থেকেই ব্যাপক উন্মাদনা ছিল ক্যাম্প ঘিরে। একাধিক জায়গায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়েছেন মানুষ।

৮ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন! শুভেচ্ছা বার্তা আপ্লুত মমতার
৮ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন! শুভেচ্ছা বার্তা আপ্লুত মমতার

পরিস্থিতি সামাল দিতে ক্যাম্প সংখ্যা কথাও বলেছিলেন খোদ মমতা। মুখ্যসচিব ভিড় নিয়ন্ত্রণ এবং সকলে কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছেন একাধিকবার। ভিড় ভাট্টা নিয়ে ৮ দিনেই এক কোটি রেজিস্ট্রেশন হয়েছে দুয়ারে সরকারের।

৮ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন! ব্যাপক সাফল্যে উচ্ছসিত মমতা। 

গতবার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন এর সংখ্যা এক কোটি ছাপিয়ে যেতে সময় লেগেছিল ১৮ দিন। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকারের জন্য। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের চলবে এই ক্যাম্প।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত