নজরবন্দি ব্যুরো: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন! সৌরভ গাঙ্গুলী, বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি ভারতের বর্তমান বিসিসিআই সভাপতি।তাঁকে ১ কোটি ৫০ লক্ষ টাকা পরিষেবা কর দেওয়া থেকে ছাড় দিল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল।
কলকাতা সেন্ট্রাল এক্সারসাইজ ইন্টেলিজেন্স সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রচার, টেলিভিশনে সঞ্চালনা, ক্রিকেট খেলে অর্জিত টাকা, বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম লেখা- এগুলোর জন্যই এই পরিষেবা কর দিতে হবে বলে দাবি করেছিল।


আরও পড়ুন: বিজেপি-তে এঁরা? বিস্ফোরক অগ্নিমিত্রা, বাবুল-কে তোষামোদ শুরু জিতেন্দ্রর!
সম্প্রতি সেসটাট জানিয়ে দিয়েছে, যদি কোনও সেলিব্রিটি বিশেষ কোনও পণ্যের নাম না নিয়ে নিজের ‘ব্র্যান্ড নেম’ বা ‘হাউস মার্ক’ প্রচার করেন, তাহলে সেটা বাণিজ্যিক পরিষেবা হিসেবে দেখা হবে না এবং পরিষেবা কর আইন অনুযায়ী তার জন্য কর দিতে হবে না।
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর নিজের নামের ব্র্যান্ড ভ্যালুই ব্যবহার করেছেন এবং এটাকে কোনওভাবেই পণ্য হিসেবে দেখা যাবে না।সেসটাটের রায় অনুযায়ী এটা একেবারেই করযোগ্য নয়।


বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন! সেসটাটের কলকাতা বে়ঞ্চ তার রায়ে বলেছে, ‘১ কোটি ৫১ লক্ষ টাকা এবং ৫০ লক্ষ টাকার ওপর যে সুদ হয়, সৌরভ সেটাও পাবেন। সরকারের কাছে এই টাকা জমা রাখার দিন থেকে ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তা স্থানান্তরিত হওয়ার দিন পর্যন্ত এই সুদের হিসেব হবে। বছরে ১০ শতাংশ সুদে এই টাকা সৌরভ পাবেন। রায় বেরনোর এক মাসের মধ্যে সেন্ট্রাল এক্সাইজ সেই টাকা সৌরভকে দেবে।’







