প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, LIC-র নতুন উদ্যোগে লাখো মানুষের মনোবাঞ্ছা পূরণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India সংক্ষেপে LIC) ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা। সেই এলআইসি এবার সাধারন মানুষের জন্যে নিয়ে এল এক অনবদ্য স্কিম। পেনশন স্কিম। ষাটের পর এবার চিন্তা নেই সাধারণ।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকে সমর্থনের বার্তা দিলেন সীতারাম, রাজ্যে বামেদের আপত্তি টিকলনা

এলআইসি গ্রাহকদের জন্য বিবিধ স্কিম এনেছে। শিশুদের থেকে বৃদ্ধদের জন্য এলআইসির দুর্দান্ত পলিসি রয়েছে। দিনের পর দিন নিশ্চিত রিটার্ন দিয়ে ভারতবাসীর মন জয় করেছে এলআইসি। এমনই একটি এলআইসির স্কিম – এলআইসি সরল পেনশন প্ল্যান। এই প্ল্যান মিশ্চিতবানেই মন জয় করবে গ্রাহকদের। এই প্ল্যানের মাধ্যমে ৬০ বছর বয়েসের পর থেকে জীবনভর প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন পাবেন গ্রাহক।

প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, LIC-র নতুন উদ্যোগে লাখো মানুষের মনোবাঞ্ছা পূরণ।
প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, LIC-র নতুন উদ্যোগে লাখো মানুষের মনোবাঞ্ছা পূরণ।

এলআইসি-র এই পলিসি কিনতে হলে এককালীন টাকা বিনিয়োগ করতে হবে৷ এর পরে আপনি সারা জীবন পেনশন পেতে থাকবেন। পলিসিধারীর মৃত্যুর পরে তাঁর মনোনীত ব্যক্তি টাকা ফেরত পাবেন। এই স্কিমটি ৪০ বছর বয়স থেকে ৮০ বছর বয়স পর্যন্ত কেনা যাবে। একা বা স্বামী-স্ত্রী একসঙ্গে এই স্কিমটি নিতে পারেন। পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ৬ মাস পরে যেকোন সময় আপনি সারেন্ডার করতে পারেন।

প্রতিমাসে পাবেন ১২ হাজার টাকা পেনশনঃ কিভাবে পাবেন? ধরা যাক কোনও ব্যক্তি সদ্য অবসর নিয়েছেন। পিএফ ফান্ড এবং অবসরকালীন গ্র্যাচুইটি তে অনেকেই বিনিয়োগ করতে চান। এখন থেকে এই টাকা এককালীন দিয়ে এলআইসি পলিসি কিনতে পারেন। এলআইসি-র হিসেব অনুযায়ী, যদি কোনও ৪২-বছর-বয়সী ব্যক্তি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে তিনি প্রতি মাসে পেনশন হিসাবে ১২,৩৮৮ টাকা করে পাবেন।

lic

তবে এই অর্থমূল্য আপানার ইচ্ছা অনুযায়ী বাড়াতে পারবেন আপনি। এই প্ল্যানের অধীনে বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক পেনশন পেতে পারেন। এছাড়াও আপনি এই পলিসি কেনার ক্ষেত্রে ঋণের সুবিধা পাবেন। পলিশি শুরুর ৬ মাস পর থেকেই ঋণ নিতে পারবেন আপনি।

প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, LIC-র নতুন উদ্যোগে লাখো মানুষের মনোবাঞ্ছা পূরণ।

lici

ভারতীয় জীবনবীমা নিগমের মুখ্য কার্যালয় মুম্বাইতে অবস্থিত। বর্তমানে নিগমের ৮ টা ক্ষেত্রীয় কার্যালয়, ১১৩ টা মণ্ডল কার্যালয়, ২০৪৮ টা শাখা কার্যালয় এবং যথেষ্ট সংখ্যক উপ-শাখা কার্যালয় আছে। তারোপরি ৫৪টা গ্রাহক ক্ষেত্র, ২৫টা মহানগর আঞ্চলিক হাব, ১৩ লাখ ও অধিক ব্যক্তিগত অভিকর্তা ও যথেষ্ট সংখ্যক কর্পোরেট অভিকর্তা, রেফারাল অভিকর্তা, দালাল গোষ্ঠী ও বীমা ব্যাংক আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন