রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রোহিত শর্মাকে তিনি দারুণ পছন্দ করেন। কিন্তু এহেন ‘হিটম্যান’-এর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে ফের একবার নিজেকে বিতর্কে জড়ালেন যুবরাজ সিং । যুবির দাবি, রোহিতের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া একটা আবেগপূর্ণ সিদ্ধান্ত!

আরও পড়ুনঃ ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

তিন ফরম্যাটেই তিনি এখন জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। টেস্ট অধিনায়কের তালিকায় লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনের নাম থাকলেও অভিজ্ঞতার কারণে রোহিতকে নির্বাচকরা সর্বসম্মতভাবে বেছে নিয়েছিলেন।

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ

যুবরাজের ভাষায়, ‘অধিনায়ক হিসেবে সে চমৎকার। আমি যখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম, তখন আমি তার অধীনে খেলতাম। খুব ভাল চিন্তাবিদ, খুব ভাল অধিনায়ক। আরো আগে অন্তত সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়া উচিত ছিল রোহিতের। কিন্তু যেহেতু কোহলি এত ভাল করছিল এবং দলও ভালো করছিল, তাই সেটা সম্ভব ছিল না।

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ

তবে আমি মনে করি, তাকে টেস্ট ক্রিকেটে অধিনায়ক করা একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত ছিল’। যুবরাজ আরো বলেন, ‘যখন নির্বাচকরা রোহিতকে অধিনায়ক করেছিল, সেটা ছিল ফিটনেস সাপেক্ষে। কিন্তু ফিটনেস সাপেক্ষে আপনি, আপনার টেস্ট অধিনায়ক ঘোষণা করতে পারেন না। রোহিত চোটপ্রবণ।

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন