ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে শ্রেয়স আইয়ারের দল। আজ হারলেই প্লে অফের পথ আরও কঠিন হয়ে যাবে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নাইটদের। টেবিল শীর্ষে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য। তাই রাজস্থানের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ। প্রায় একমাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেছিল কেকেআর।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ফিরলেন ধর্মেন্দ্র, টুইটারে দিলেন বার্তা

আর এই ম্যচে তিনটি প্রশ্ন ঘোরাফেরা করছে। এক, আন্দ্রে রাসেল আজ পারবেন? দুই, শ্রেয়স আইয়ার আজ চেনা মেজাজে থাকবেন, না থাকবেন না? তিন, বরুণ চক্রবর্তী খেলবেন আজ? রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের হারলে, কার্যত সব শেষ। প্লে অফের স্বপ্ন দেখা হয়তো তার পর ছেড়ে দিতে হবে। আজ কেকেআর আবার হারলে লজ্জার একটা রেকর্ড ফিরে আসবে ফের। টানা ছয় ম্যাচ হারার মহালজ্জার রেকর্ড।

ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

২০১৯ আইপিএলে যা ঘটেছিল নাইটদের ভাগ‌্যে। ফলে উৎকণ্ঠায় সমর্থকরা। আইপিএল এবার দশ টিমের বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞেরই ধারণা, প্লে অফে যেতে হলে নিদেনপক্ষে ষোলো পয়েন্ট চাই-ই। তার পরেও নেট রান রেটের উৎপাত থাকতে পারে। কিন্তু ষোলো পয়েন্ট মাস্ট, আঠারো হলে সবেচেয় ভাল। ন’টা ম্যাচ জিতে আঠারো পয়েন্টে পৌঁছনোর আর রাস্তা নেই শ্রেয়স আইয়ারের নাইটদের।

ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

বড়জোর ষোলো পয়েন্টে তারা পৌঁছতে পারে। কিন্তু সেটা করতে হলেও শেষ পাঁচটা ম্যাচ টানা জিততে হবে। ৯ ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি কেকেআর। বিদেশি নিয়েও অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এর ফলে একের পর এক হার। তবে আজ রাজস্থানের বিরুদ্ধে নাইটদের চার বিদেশি রাসেল, নারিন, কামিন্স/সাউদি এবং ফিঞ্চ।

ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

জয়ে ফিরতে হলে জ্বলে উঠতেই হবে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে। শ্রেয়স আইয়ারের ফর্ম কেকেআরের চিন্তার বিষয়।ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও সমস্যায় নাইটরা। গত আইপিএলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ডাহা ব্যর্থ। ধারাবাহিকতার অভাব উমেশ যাদবের। যদিও শেষ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন ভারতীয় পেসার।

ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

ডু অর ডাই ম্যাচে আজ নাইটদের সামনে রাজস্থান, ভরসা জোগাবে কে?

দুর্ধর্ষ ফর্মে থাকা বাটলারের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে টিম সাউদিকে। নয়তো ওপেনিংয়ে নেমে একার হাতেই নাইটদের ধ্বংস করে দেবেন এই ইংল্যান্ডের ব্যাটার। ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন, হেটমেয়াররা‌ও। তাই রাজস্থানের কড়া চ্যালেঞ্জের সামনে অ্যাসিড টেস্ট নাইটদের। আর টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে গেলে সব ম্যাচ জেতা ছাড় আর কোন বিকল্প নেই নাইটদের কাছে। এবার দেখার কি করেন নাইট অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন