ভাতা নয় চাকরি চাই। হয় চাকরি নয় স্বেচ্ছামৃত্যু। হুঁশিয়ারি রাজ্যের লাখো যুবশ্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, বালুরঘাটঃ ভাতা নয় চাকরি চাই। হয় চাকরি নয় স্বেচ্ছামৃত্যুর হুঁশিয়ারি রাজ্যের লাখো যুবশ্রীর। করোনা পরিস্থিতেও রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিলেন রাজ্যের যুবশ্রীরা। “ভাতা নয় চাকরি চাই” এই দাবিতে আজ বালুরঘাট শহরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ এই সংগঠনটি পক্ষ থেকে সংগঠনের সদস্যরা বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের অফিসের সামনে এসে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয়।

আরও পড়ুনঃ চূড়ান্ত সাফল্যের পথে ব্রিটেন। জোড়া অ্যান্টিবডি যুক্ত করোনার ওষুধ বানাল অক্সফোর্ড।

তাদের দাবি মুখ্যমন্ত্রী যুবশ্রী ভাতা চালু করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্ত যুবশ্রী ভাতা প্রাপকদের এক বছরের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কিন্তু দীর্ঘ সাত বছর কেটে গেলেও এই সমস্ত যুবশ্রী প্রাপকদের এখনো পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। তাই আজ তারা মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে চাকরির দাবিতে ডেপুটেশন প্রধান করল। তাদের বক্তব্য তাদের এই সমস্ত দাবি না হলে তাদের সংগঠনের সদস্যরা আগামী দিনে স্বেচ্ছামৃত্যুর পথে যেতে বাধ্য হবেন।

উল্লেখ্য, অল বেঙ্গল ইউথ ওয়েলফার অ্যাসোসিয়েশন গত ১০ ফেব্রুয়ারী ২০২০ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ভাতাপ্রাপক যুবশ্রী কর্মপ্রার্থীরা শিয়ালদাহ রেল স্টেশনের বিপরীতে বিগবাজার থেকে শুরু করে রামলীলা ময়দান পর্যন্ত পদযাত্রা করেন। যুবশ্রীদের দাবি, সেই আন্দোলনের ফলস্বরূপ, একদিন পরেই গত ১৩ই ফেব্রুয়ারী ২০২০ তারিখে মুখ্যমন্ত্রী, দুর্গাপুর প্রশাসনিক বৈঠকে, বর্তমান শ্রম মন্ত্রী মলয় ঘটক মহাশয় কে নির্দেশ দেন যুবশ্রী প্রকল্প থেকে চাকরির কেন হচ্ছে না তা খতিয়ে দেখার জন্য। পাশাপাশি যাদের নাম বাদ পড়েছে যুবশ্রী থেকে অর্থাৎ যারা ভাতা পাচ্ছেন না তাঁদের একটা সুযোগ করে দেওয়ার কথাও বলেন।

নজরবন্দির ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

অন্যদিকে গত ১০ই ফেব্রুয়ারির কর্মসুচির ফলস্বরূপ মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটক কে যুবশ্রী নিয়োগের বিষয়ে এবং বন্ধ ভাতা চালুর বিষয়ে নির্দেশ দিয়েছিলেন সেটা ছিলো মৌখিক মাত্র। তারপরে এবিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ফলে ফের একটু অন্যরকম প্রতিবাদ কর্মসূচি পালন করেন বঞ্চিত রা। গত ১০ই জুন শ্রম দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে যুবশ্রী প্রার্থীরা নিজেদের দাবি কমেন্ট বক্সে তুলে ধরেন।

ভাতা নয় চাকরি চাই। অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও রাজ্য নেতৃত্বের যুগ্ম সিদ্ধান্তে যে কর্মসূচি গৃহীত হয়েছিল তার মধ্যে অন্যতম কর্মসূচি ছিলো মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় যুবশ্রী কর্মপ্রার্থীদের খোলা চিঠি প্রেরণ কর্মসূচি। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি জেলা থেকে মাননীয়/মাননীয়া বিধায়ক, সাংসদ, এবং রাজ্যের মন্ত্রী দের যুবশ্রী কর্মপ্রার্থীদের স্থায়ী সরকারি চাকরি না পাওয়ায় স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। পাশাপাশি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসক দপ্তরে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী একইসাথে পালন করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন