যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? মোবাইলেই জেনে নিন নাম অ্যাপ্রুভ হয়েছে কি না—রইল ধাপে ধাপে সহজ পদ্ধতি

যুবসাথী প্রকল্পে আবেদন করার পর স্ট্যাটাস নিয়ে দুশ্চিন্তা? মোবাইল থেকেই কয়েক ধাপে চেক করুন রেজিস্ট্রেশন হয়েছে কি না—জানুন সম্পূর্ণ পদ্ধতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে তরুণ-তরুণীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে অনলাইন পোর্টাল—হাজার হাজার চাকরিপ্রার্থী ও পড়ুয়া ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছেন। কিন্তু আবেদন করার পর সবচেয়ে বড় প্রশ্ন একটাই—নাম কি নথিভুক্ত হয়েছে? আবেদন গ্রহণ করা হয়েছে তো? এখন আর দফতরে যাওয়ার প্রয়োজন নেই, নিজের মোবাইল থেকেই কয়েক মিনিটে জেনে নেওয়া যাবে আবেদনের বর্তমান স্ট্যাটাস।

কীভাবে মোবাইল থেকে যুবসাথী আবেদন স্ট্যাটাস দেখবেন?

যদি আপনি ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন—অনলাইন বা অফলাইন যেভাবেই হোক—তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন:

ধাপ ১:
মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে অফিসিয়াল ওয়েবসাইটে যান:
👉 https://apas.wb.gov.in/

ধাপ ২:
হোমপেজে ঢুকে ‘Check Status’ অপশনটি খুঁজে ক্লিক করুন।

ধাপ ৩:
আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি নির্দিষ্ট ঘরে লিখুন।

ধাপ ৪:
স্ক্রিনে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৫:
এরপর ‘Get OTP’ বোতামে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি OTP আসবে।

ধাপ ৬:
OTP দিয়ে ‘Verify Pin’ করলে স্ক্রিনে আপনার আবেদনের তথ্য দেখা যাবে।

কী দেখাবে স্ট্যাটাসে?

  • আবেদন সফল হলে Application Number / Registration Number দেখা যাবে

  • ‘Application Form’ অপশনে গিয়ে জমা দেওয়া ফর্ম আবার দেখা বা প্রিন্ট করা যাবে

অফলাইনে আবেদন করলে অনলাইনে আবার আবেদন করা যাবে?

হ্যাঁ। যদি অফলাইন ফর্ম এখনও সিস্টেমে আপলোড না হয়, তাহলে অনলাইন আবেদন করা সম্ভব। পরে তথ্য মিললে অফলাইন আবেদনটি ‘Duplicate’ বা Already Enrolled হিসেবে বাতিল হয়ে যেতে পারে এবং অনলাইন আবেদনটি কার্যকর থাকবে।

গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে কি না—এই তথ্যই দেখা যাচ্ছে। আবেদন যাচাই (Verification) কোন পর্যায়ে রয়েছে বা চূড়ান্তভাবে Approved হয়েছে কি না, সেই তথ্য এখনও আপডেট হয়নি। এজন্য আবেদনকারীদের কিছুদিন অপেক্ষা করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত