নজরবন্দি ব্যুরোঃ ডেঙ্গুর সংক্রমন কমলেও কিন্তু থেমে নেই মৃত্যু। আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে SSKM-এর পড়ুয়া-চিকিৎসকের মৃত্যুর খবর সামনে এলো। এই ঘটনায় বেশ উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার আগের দিনই হাওড়াতে আরও এক তরুণীর মৃত্যুর খবর সামনে এসেছিল। এই ভাবে প্রতিনিয়ত মৃত্যুর খবর সামনে আসাতে স্বাভাবিক ভাবেই রাজ্যের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ স্বস্তিতে কাটবে লক্ষ্মীপুজো, কমবে তাপমাত্রা, ফিরছে শীতের আমেজ
হাসপাতাল সুত্রে জানানো হয়েছে, ওই মৃত পড়ুয়া চিকিৎসকের নাম অনিমেষ মাজি। ২৭ বছর বয়সি ওই যুবকের বাড়ি বাঁকুড়ায়। গত তিনদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। আইসিইউ-তে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ দিন শারীরিক অবস্থার অবনতি হয়। জানা যায় তার মাল্টি অর্গান ফেইলিওর হয়েছিল। এরপরে তিনি মৃত্যুর কোলে ঢলে পরে।

পরিবার সুত্রে জানা যায় তিনি কলকাতাতে শহরে এসেছিলেন মাত্র দিন ১৫ আগে। ওই যুবক সদ্য বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য এসেছিলেন। এরপর তিনি পিজিতে ভর্তি হন। এবং দিন ১৫ ধরে ভবানীপুরের একটি মেসে থাকতে শুরু করে।
ডেঙ্গুতে মৃত্যু অব্যাহত, ফের মৃত্যু তরুন চিকিৎসকের
তিনি পুজোর সময় অথাৎ ষষ্ঠীর দিন জ্বরে আক্রান্ত হন। এরপর জ্বর না কমায় ২২ তারিখ তিনি রক্ত পরিক্ষা করেন। এবং তার ডেঙ্গু রিপোর্ট পজেটিভ আসে। এরপর তার চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎ করেই গত ২৫ তারিখ অবস্থার অবনতি হয়ে। হাসপাতাল সুত্রে জানানো হয়েছে তিনি ওইদিন সকালেই পর পর তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবং তার রক্তবাহী নালি থেকে রক্তরস বাইরে বেরিয়ে যায়।



