‘হাম দো হামারে দো’ আইন আনছে যোগীরাজ্য, নিয়ম গেরোয় বাদ যাবেন অর্ধেক বিধায়ক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ‘হাম দো হামারে দো’, হ্যাঁ এইরকমই আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে যাদের দুটি সন্তান বা তার কম তারাই পাবে সরকারি সুযোগ-সুবিধা। রাজ্যের আইন কমিশন উত্তর প্রদেশের জনসংখ্যা বৃদ্ধি রুখতে একটি আইনের খসড়া তৈরি করেছে উত্তরপ্রদেশের ল কমিশন।

আরও পড়ুনঃ ২৫-৩০ দিল্লিতেই থাকবেন, সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা

কিন্তু পরিসংখ্যান বলছে ‘হাম দো হামারে দো’ নিয়ম চালু হলে উত্তর প্রদেশে সামনের বছরের ভোট লড়াই থেকে ছিটকে যাবেন এবারের অধিকাংশ বিধায়ক। উত্তর প্রদেশের মোট বিধায়ক সংখ্যা ৪০৩ তার মধ্যে ৫২ শতাংশ বিধায়কদের সন্তান সংখ্যা ২ এর বেশি। শুধু বিজেপি বিধায়কদের কথা ধরলে সেই পরিমাণ ৩০৪, তাঁদের মধ্যে অর্ধেক বিধায়কের সন্তান সংখ্যা পার করেছে ২।

‘হাম দো হামারে দো’ আইন আনছে যোগীরাজ্য, তৈরি হয়েছে নিয়মের খসড়াও।

‘হাম দো হামারে দো’ আইন আনছে যোগীরাজ্য, নিয়ম গেরোয় বাদ যাবেন অর্ধেক বিধায়ক
‘হাম দো হামারে দো’ আইন আনছে যোগীরাজ্য, নিয়ম গেরোয় বাদ যাবেন অর্ধেক বিধায়ক

‘হাম দো হামারে দো’ আইন  এখনই উত্তরপ্রদেশে জন্ম নিয়ন্ত্রণ আইন চালু হলে সামনের বছরের ভোট লড়াইয়ে লড়তে পারবেন না তারা। তবে ইতিমধ্যে এই আইন চালুর কথা ঘোষণা করেছে আরও কয়েকটি রাজ্য। যোগী রাজ্যে প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, দুই বা তার কম সন্তান থাকলে একাধিক ক্ষেত্রে ছাড় পাবেন তারা।

সহজে পাবেন গৃহ ঋণ, ছাড় পাবেন বিদ্যুত্‍ ও জলের বিলের। পুরো বেতন সহ তাঁদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি দেবে রাজ্য। দারিদ্রসীমার নীচে থাকা কোনও দম্পতির যদি একটি কন্যাসন্তান থাকে, তাঁরা পাবেন ১ লক্ষ টাকা। পুত্রসন্তান থাকলে রাজ্য তাদের দেবে ৮০ হাজার। কিন্তু এর বেশি সন্তান সংখ্যা থাকলে তাঁরা পাবেন না এই সব সরকারি সুবিধা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর