২৫-৩০ দিল্লিতেই থাকবেন, সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫-৩০ দিল্লিতেই থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একথা জানা গিয়েছিল আজ সকালের দিকেই। কেন দিল্লি যাচ্ছেন, কারণ কী, কী কী পরিকল্পনা এসবের মাঝেই কানাঘুষো ছিলোই দিল্লি গিয়ে কি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে বাংলার মুখ্যমন্ত্রীর। নাকি পাশ কাটিয়ে রাজ্যে ফিরে আসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

আরও পড়ুনঃ জমি তৈরি করেছেন পিকে, অধিবেশন কালেই ৫ দিনের দিল্লি সফর মমতার

সেই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ মমতাই। আজ নবান্ন সভাঘরের বৈঠক থেকে দলনেত্রী জানিয়েছেন, ইচ্ছে আছে, দিল্লি গিয়ে সময় পেলে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে। বৈঠকে মমতা বলেন, ‘‘প্রতি বছর লোকসভার অধিবেশন শুরু হলে আমি এক বার দিল্লি যাই। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। অনেক নতুন বন্ধুর সঙ্গেও দেখা হয়। কোভিড পরিস্থিতির কারণে এ বার ভোটে জেতার পরে যাওয়া হয়নি। এক বার দিল্লি যাব। তবে, কবে যাব সেটা এখনও ঠিক করিনি।’ সঙ্গে তখনই জানান, সময় পেলেই দেখা করবেন মোদি-কোবিন্দের সঙ্গে।

                       ২৫-৩০ দিল্লিতেই থাকবেন, যাবেন সংসদেও। 

২৫-৩০ দিল্লিতেই থাকবেন, সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা
২৫-৩০ দিল্লিতেই থাকবেন, সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা

তৃতীয় বারের জয় মমতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। গোটা কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পুরানো কুর্শিতেই ফিরে গিয়েছেন তিনি। তার পর এখনো পা দেননি দেশের রাজধানীতে। এর মধ্যেই ২৪ এর যুদ্ধে বিরোধী দলের মুখ হিসেবে উঠে আসছে তাঁর নাম। তাঁরই ভোট কৌশলী পিকে বৈঠক করছেন রাহুল থেকে পাওয়ার সকলের সঙ্গে।

২৫-৩০ দিল্লিতেই থাকবেন তিনি।  এই পরিস্থিতিতে মমতার দিল্লি যাওয়া নিছক বন্ধুদের সঙ্গে দেখা বা শুধুই দিল্লি সফর নয় তা বলার অপেক্ষা রাখেনা, তৃণমূল সূত্রের খবর ২৫ তারিখে দিল্লি উড়ে যাচ্ছেন মমতা, ২৫-৩০ দিল্লিতেই থাকবেন তিনি, তার পরে ফিরবেন বাংলায়। তার মাঝেই বৈঠক করার সম্ভাবনা রয়েছে অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ারের সঙ্গেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর