Yatri Sathi: এবার থেকে অ্যাপে পাওয়া যাবে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোবাইলের কয়েক ক্লিকেই এসি গাড়িতে করে চড়ার অভিজ্ঞতা ছিল মধুর। এখন তা হয়েছে তিক্ত। গাড়ি বুক করলেও চালকরা যেতে চান না গন্তব্যে। যেতে রাজি হলেও অ্যাপে দেখানো ভাড়া থেকে অতিরিক্ত চেয়ে বসেন। এসি চালান না। এসির জন্য আবার বাড়তি টাকা দিতে হয়। অ্যাপ ক্যাপগুলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠে এসেছে বিগত কয়েক বছরে।

আরও পড়ুনঃ মালদায় আদিবাসী মহিলাদের হেনস্তা, নড়েচড়ে বসল রাজ্য মহিলা কমিশন

আর সেই কারণেই এবার নতুন উদ্যোগ রাজ্য সরকারের। এবার থেকে মিটারে নয়। এবার থেকে হলুদ ট্যাক্সি চলবে অ্যাপের মাধ্যমে। স্মার্ট ফোনে আঙুল বুলিয়ে বুক করা যাবে ট্যাক্সি। যার নাম দেওয়া হয়েছে ‘যাত্রী সাথী’। রাজ্য সরকারের তরফে নয়া এই অ্যাপ আনা হয়েছে। ইতিমধ্যেই হাওড়া-শিয়ালদহ স্টেশনের হাজারেরও বেশি ট্যাক্সিচালক এই অ্যাপ ডাউনলোড করেছেন।

এবার থেকে অ্যাপে পাওয়া যাবে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের
এবার থেকে অ্যাপে পাওয়া যাবে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

এরপর ক্যাবকেও রাজ্য সরকারের এই নয়া অ্যাপের আওতায় নিয়ে আসা হবে। শোনা যাচ্ছে আগামী মাসের মদ্ধেই এই অ্যাপ চালু হয়ে যাবে। পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের কর্তারা জানাচ্ছেন, হলুদ ট্যাক্সির পাশাপাশি ওলা, উবরের মতো অ্যাপ ক্যাবগুলিকে নিয়ন্ত্রণ করাই লক্ষ্য।

1 20

কারণ শুধু যাত্রী রিফিউজাল নয়, সারচার্জের নামে দিনের বিভিন্ন সময়ে বে-আইনিভাবে ভাড়া বাড়ায় এই সংস্থাগুলি। তাছাড়া এখন বাজারে চলা অ্যাপ ক্যাব নিয়ে যাত্রীদের পাশাপাশি ভাড়া নিয়ে সংস্থাগুলির বিরুদ্ধে গাড়ির মালিকদেরও বিপুল অভিযোগ রয়েছে।

এবার থেকে অ্যাপে পাওয়া যাবে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

2 21

সিটুর কলকাতা অ্যাপ ক্যাব সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ মনু বলেন, ‘‘সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। নতুন সরকারি অ্যাপ এলে যাত্রীদের পাশাপাশি চালকদেরও অনেক সুবিধা হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন