নজরবন্দি ব্যুরোঃ মালদহে দুই মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনায় এবার মাঠে নামল রাজ্য মহিলা কমিশন। শীঘ্রই মহিলা কমিশনের সদস্যরা মালদহে যাবেন বলে জানিয়ে দিলেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিও।
আরও পড়ুনঃ মণিপুরে আরও দুই তরুণীর সঙ্গে নৃশংস অত্যাচার ও ধর্ষণ
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। বাংলার সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পালটা জবাব দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা-মন্ত্রীরাও।

অপরদিকে রাজনৈতিক রং না দেখে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। যদিও গোটা ঘটনা নিয়ে এখনও নীরব জেলা পুলিশ সুপার। এমনকী অভিযোগ নিয়েও একটি শব্দও খরচ করেননি।
মালদায় আদিবাসী মহিলাদের হেনস্তা, নড়েচড়ে বসল রাজ্য মহিলা কমিশন

বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই শোনা গিয়েছে। তবে ভিডিও ভাইরাল হওয়ায় তৎপর হয়েছে রাজ্য মহিলা কমিশন। ভরা বাজারে পকেটমার সন্দেহে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারা হয়েছে জুতো দিয়েও। যদিও আদৌও ওই মহিলা কোনও চুরি বা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে মহিলা কমিশন।




