নজরবন্দি ব্যুরোঃ মণিপুরে দুই তরুণীর উপর ভয়াবহ ও নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। সেই ভিডিওর ঘটনা নিয়ে দেশের সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি এবং রাজনৈতিক দলের নেতাদের কটাক্ষ চলছে। আর এর মধ্যে আরো দুই তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনাসামনে এলো।
আরও পড়ুনঃ আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন
খবরে প্রকাশ যেদিন মনিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো ও যৌন নিগ্রহ করা হয় সেই দিনই কাংপোকপি জেলার জনজাতি সম্প্রদায়ের আরো দুই তরুণীকে ধর্ষণ ও পরে খুন করার অভিযোগ উঠলো। সূত্রের খবর, ওই দুই তরুণীর বয়স ২১ এবং ২৪ বছর। তারা গাড়ি ধোয়ার কাজ করতেন। গত মে মাসের ৪ তারিখ তাদের উপর একটি দল চড়াও হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ওই দিন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন ওই দুই তরুণী। আর সেই সময়ে ওখানে একদল লোক পৌঁছায়। তারপর ওই দুই তরুণীকে করে একটি ঘরের মধ্যে ঢোকানো হয় এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ ঘরে ঢুকিয়ে মুখে ঠেসে দেওয়া হয় কাপড়।

ওই দুই তরুণীকে দেড় ঘন্টা ধরে পাশবিক অত্যাচার চালানোর পর তাদের নিথর দেহ দুটি পাশের একটি কাঠ মিলের কাছে ফেলে দেওয়া হয়। রক্তাক্ত, জামাকাপড় হীন মাথার চুল কাটা অবস্থায় ওই দুই তরুণীর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মেয়ে দুটি ধর্ষণ করা হয় বলেই লজ্জায় বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনা হয়নি।
মণিপুরে আরও দুই তরুণীর সঙ্গে নৃশংস অত্যাচার ও ধর্ষণ

পরিবারের তরফেই রাখঢাক করা হয়। শেষ পর্যন্ত, গত ১৬ মে দুই নির্যাতিতার মধ্যে একজনের মা সাহস সঞ্চয় করে সাইকুল থানায় জিরো এফআইআর দায়ের করেন। তিনি জানান, প্রথমে ধর্ষণ করা হয় তাঁর মেয়েকে। পরে নৃশংস ভাবে খুন করা হয়। পরে ওই এফআইআর পোরোম্পাত থনায় স্থানান্তরিত হয়। তবে আদৌ তদন্ত শুরু হয়েছে কিনা, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। কারণ পুলিশ-প্রশাসন কারও থেকেই এ ব্যাপারে সদুত্তর মেলেনি।



