আজই কি বিজেপির “যশ” লাভ?? গুঞ্জন টলিপাড়ায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজই কি বিজেপির “যশ” লাভ?? নির্বাচন এলেই মানুষ রাজ্যের জন্য কিছু করতে চান। রাজ্যের কথা ভেবে , মানুষের কথা ভেবে কেউ কেউ হঠাৎ ঢুকে পড়েন রাজনীতিতে। কেউ বা আবার পুরোনো দলে থাকতে না পারায় হাঁপিয়ে গিয়ে বেরিয়ে এসে যোগ দেন অপর কোনো রাজনৈতিক দলে। লক্ষ্য সবার একই মোটামুটি। ” সোনার বাংলা” তৈরি।

আরও পড়ুনঃ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, জানালো আবহাওয়া দপ্তর।

- Advertisement -

আর ২১এর নির্বাচনের আগে নেতা মন্ত্রী থেকে টেলিভিশনের,পর্দার নায়ক নায়িকাদের মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা দেখছে গোটা রাজ্য। প্রচেষ্টার জন্য পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক যোগ থেকে দলবদল। আর এসবে রাজ্যের তাবড় তাবড় নেতাদের বেশ অনায়াসে টেক্কা দিচ্ছেন টলিপাড়ার নায়ক নায়িকারা।

তাঁদের তালিকা নেহাত কম নয়। কেউ কৃতজ্ঞতা বোধ থেকে যোগ দিচ্ছেন তৃণমূলে তো কেউ আবার উন্নত বাংলা গড়তে যোগ দিচ্ছেন বিজেপিতে। লক্ষ্য রাজ্যের মানুষের জন্য কিছু করা। ২১এর নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বিজেপির বাংলায় আসছেন। আর দলে দলে মানুষ সভা মঞ্চ থেকে যোগ দিচ্ছেন বিজেপিতে।

আজই কি বিজেপির “যশ” লাভ?? এই মুহুর্তে নির্বাচনের কারণে প্রতিদিনই টলিপাড়ায় বেশ চর্চায়। কয়েকদিন আগেই পাল্লা দিয়ে ঝাঁক ঝাঁক অভিনেতা অভিনেত্রী যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে। বিতর্ক হয়েছে তাঁদের কারো কারো মন্তব্যে। এবার জল্পনা অভিনেতা যশ‘কে নিয়ে। এই মুহূর্তে বেশ পরিচিত মুখ যশ দাশগুপ্ত। এই মুহূর্তে জোর গুঞ্জন আজ বিকেলে কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়ের সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর