Xi Jinping: ফের চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের অক্টোবরেই একপ্রকার ঠিক হয়েছিল এবছর অক্টোবরে চিনা কমিউনিস্ট পার্টির মহা সম্মেলন তথা পার্টি কংগ্রেসে কী হতে চলেছে। চিত্রনাট্য লেখাই ছিল। সেই অনুযায়ীই সবটা মঞ্চস্থ হল। রেকর্ড গড়ে চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে তৃতীয়বার আসীন হলেন শি জিনপিং। সেইসঙ্গে আগামী পাঁচ বছর তিনিই থাকবেন চিনের প্রেসিডেন্ট পদে।

আরও পড়ুনঃ  আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস

শি জিনপিংয়ের বর্তমান বয়স ৬৯। অথচ চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে অবসরগ্রহণের বয়স ৬৮ বছর। ১০ বছর সাধারণ সম্পাদক থাকার মেয়াদও সম্পূর্ণ করে ফেলেছিলেনি তিনি। তারপরও দলের সবচেয়ে ক্ষমতাশালী সেন্ট্রাল কমিটি তাঁকে তৃতীয়বারের জন্য দলের সর্বেসর্বা হিসেবে বেছে নিল। সেন্ট্রাল কমিটি ২৫ জন পলিটব্য়ুরো সদস্যকেও বেছে নিয়েছে।

ফের  চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং
ফের চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং

যারা আবার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নির্বাচিত করবে। যারা জিনপিংয়ের সহযোগী হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে। তাৎপর্ষপূর্ণভাবে এবার পলিটব্যুরোয় কোনও মহিলা প্রতিনিধি নেই। গতবারের পলিটব্যুরোয় একজনই মহিলা সদস্য ছিলেন। তিনি অবসর নেওয়ায় এবারের পলিটব্যুরো মহিলাশূন্য। যা গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবার।

115

অন্যদিকে প্রেসিডেন্ট পদ নিশ্চিত হতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন শি জিনপিং। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে লি কেকিয়াংকে। এছাড়াও উপ প্রধানমন্ত্রী হান জেং এবং সিপিসি-র শীর্ষ পদে থাকা লি ঝানশু ও ওয়াং ইয়াংকেও সরিয়ে দেয়া হয়েছে। এরা প্রত্যেকেই সিপিসি-র স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন।

ফের  চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং
ফের চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং

ফের চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং

শনিবার পার্টি কংগ্রেসের সমাপ্তি ভাষণে জিনপিং বলেন, “বিপজ্জনক ঝড় ও উত্তাল জলোচ্ছ্বাস উঠতে চলেছে, প্রস্তুত হোন। সংগ্রামের জন্য সাহসী হোন। জেতার জন্য সাহসী হোন। মস্তিষ্ককে কবরে পাঠান। কঠোর পরিশ্রম করুন। এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হোন।” বিশেষজ্ঞদের দাবি, এই বক্তব্যদের মাধ্যমে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন