দিল্লিতে পুলিশের হাতে কুস্তিগিরদের নিগ্রহের জের, রেশ আছড়ে পড়ল কলকাতায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লিতে কুস্তিগিরদের আন্দোলনে পুলিশি হেনস্থার ঘটনার রেশ এবার কলকাতায় আছড়ে পড়ল। রবিবার এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে এসইউসিআই দল বিভিন্ন কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিল বাম এই দলটি। এই অভিযান ঘিরে সাময়িক উত্তেজনায় ছড়ায় তিলোত্তমায়।

আরোও পড়ুন:ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক

গত রবিবার দিল্লির যন্তর মন্তর থেকে  সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট সহ তারকা কুস্তিগিররা। ওই অভিযান চলার সময়ে বজরং পুনিয়াদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরপর ওই বচসা ধ্বস্তাধস্তির চেহারা নেয়। দেশের হয়ে আন্তজার্তিক পদকজয়ী কুস্তিগিরিদের টেনে হিঁচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলে। পুলিশের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের  মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজনকে কুস্তিগিরিদের আটক করা হয়েছে।

2 33

এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের তাবড় নেতা -নেত্রীরা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে সমালোচনার ঝড় তুলেছে।

1 63
দিল্লিতে পুলিশের হাতে কুস্তিগিরদের নিগ্রহের জের, রেশ আছড়ে পড়ল কলকাতায়

এসইউসিআই গোটা ঘটনার প্রতিবাদ হিসেবে সোমবার রাজভবনের সামনে জড়ো হয়েছিল। এদিন দুপুরে দলের রাজ্য শাখার কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বচসা বাঁধে ,শুরু হয় ধবস্তাধস্তি। এই পরিস্থিতি চলার কিছুক্ষণ পর পুলিশ এসইউসিআই কর্মীদের সরিয়ে দেয়।

দিল্লিতে পুলিশের হাতে কুস্তিগিরদের নিগ্রহের জের, রেশ আছড়ে পড়ল কলকাতায়

3 28

চলতি বছরের গোড়া থেকেই  ধর্নায় বসেছে কুস্তিগিররা। তাঁদের দাবি হচ্ছে, কুস্তি সংগঠনের সভাপতি ব্রিজভূষণ চরণ সিংকে গ্রেফতার করতে হবে।  কুস্তি সংগঠনের সভাপতি তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ যৌন হেনস্তার। আদালতের নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণ চরণ সিংর বিরুদ্ধে এফআইআর রুজু করে। যদিও পুলিশের তদন্ত নিয়ে আগাগোড়া উষ্মা প্রকাশ করে এসেছে ভিনেশ ফোগাটরা। ইতিমধ্যেই গত রবিবারের ঘটনায় দিল্লি পুলিশ আন্দোলনরত কুস্তিগিরিদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। যা নিয়েও সমালোচনা বইছে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত