World Cup: বিশ্বকাপের ঢাকে কাঠি, প্রকাশিত হল সম্ভাব্য অধিনায়কদের নিয়ে বিশ্বকাপের পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল। বাকি হাতেগোনা ২ মাস। প্রকাশিত সূচি অনুযায়ী অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি একদিকের বিশ্বকাপ ২০২৩। বিশ্বকাপের জন্য নির্বাচিত স্টেডিয়ামগুলিতে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুনঃ ২০০ রানে জয় ভারতের, কোচ দ্রাবিড়ের পরীক্ষা একশো শতাংশ সফল

এরই মধ্যে সামনে এল বিশ্বকাপের পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে দাঁড়িয়ে রয়েছেন ১০ দেশের অধিনায়ক। আইসিরি তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে পোস্টার। ট্রফির একেবারে সামনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অধিনায়ক প্যাট কামিন্স এবং জস বাটলার।

15 1

অস্ট্রেলিয়া পাঁচবার একদিনের বিশ্বকাপ জিতেছে। শেষ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এই কারণেই দু’দেশের অধিনায়ক পোস্টারের কেন্দ্রবিন্দুতে। বাটলারের পাশে রয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে কামিন্সের পাশে বাবর আজম। তারপর রয়েছেন আফগানিস্থানের অধিনায়ক হাসমতুল্লা শহিদি, শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং নিউজিল্যান্ডের টম ল্যাথাম।

17 1

অন্যদিকে বাবরের পাশে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা, বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল এবং জিম্বাবোয়ের ক্রেগ এরভিন। আগামী ৫ অক্টোবর শুরু হবে এক দিনের বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ নভেম্বর। এই দু’টি ম্যাচই হবে আমদাবাদে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ড।

বিশ্বকাপের ঢাকে কাঠি, প্রকাশিত হল সম্ভাব্য অধিনায়কদের নিয়ে বিশ্বকাপের পোস্টার

16 1

ভারত-পাকিস্তান ম্যাচও হওয়ার কথা আমদাবাদে। ১৫ অক্টোবরের এই ম্যাচের দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসি বিশ্বকাপের যে সূচি প্রকাষ করেছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে তিনটি দেশের ক্রিকেট বোর্ড। তাই কয়েকটি ম্যাচের দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন