২০০ রানে জয় ভারতের, কোচ দ্রাবিড়ের পরীক্ষা একশো শতাংশ সফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় নির্ণায়ক তৃতীয় এক দিনের ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার পথ থেকে সরল না ভারতীয় শিবির। বিশ্বকাপের আগে জুনিয়রদের সুযোগ দিতে মঙ্গলবারও মাঠে নামলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবু সাই হোপের দলকে ২০০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ় জিতলেন হার্দিক পাণ্ড্যরা।

আরও পড়ুনঃ সব জল্পনার অবসান, সুনীল-গুরপ্রীত ও সন্দেশকে রেখেই এশিয়ান গেমসে দল ঘোষণা ভারতের

দ্বিতীয় ওয়ানডে-তে রোহিত বা বিরাট, কাউকে খেলাননি দ্রাবিড়। ভারত বিশ্রী ভাবে ম‌্যাচ হারে, সিরিজেও সমতায় ফিরে আসে। দ্রষ্টব‌্য ছিল, মঙ্গলবারের সিরিজ নির্ধারক ওয়ানডে-তে দ্রাবিড় কী করেন? যে সাহসী পন্থা তিনি নিয়েছিলেন, তা ফের অনুসরণ করেন কি না। মঙ্গলবার রাহুল দ্রাবিড় দেখিয়ে দিলেন, একটা ছুটকো হারে তাঁর কিছু যায়-আসে না।

10 2

রোহিত-বিরাটকে দ্বিতীয় ওয়ানডে-তে খেলাননি যেমন, এদিনও খেলাননি। শুভমান গিল-ঈশান কিষান-হার্দিক পাণ্ডিয়ারও দেখিয়ে গেলেন, দ্রাবিড়ীয় সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। কাল ম্যাচে মুকেশ কুমার, শার্দুল ঠাকুর ও শুভমন গিলের সামনে প্রায় হাঁটু গেড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ৩ উইকেট নেন মুকেশ। ৪ উইকেট নেন শার্দুল।

২০০ রানে জয় ভারতের, কোচ দ্রাবিড়ের পরীক্ষা একশো শতাংশ সফল
২০০ রানে জয় ভারতের, কোচ দ্রাবিড়ের পরীক্ষা একশো শতাংশ সফল

অন্যদিকে, ৯২ বলে ৮৫ রান করেন শুভমন গিল। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। গতকাল ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৫১ রানের বিশাল টার্গেট খাড়া করে দেয় ভারত। মাত্র ৫ উইকেট খুইয়ে ওই রান তুলে ফেলে ভারত। শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান ও সঞ্জু স্যামসনের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান বোলিং লাইনআপ।

২০০ রানে জয় ভারতের, কোচ দ্রাবিড়ের পরীক্ষা একশো শতাংশ সফল

9 1

শেষপর্যন্ত ১৫১ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্যবধান ২০০ রানের। সব মিলিয়ে রোহিত বিরাটহীন ভারতীয় দল প্রমাণ করলেন কোচ রাহুল দ্রাবিড়ের পরীক্ষা ১০০ শতাংশ সফল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন