WPL 2023: আজ শুরু মহিলা IPL, কখন ম্যাচ, কোন চ্যানেলে দেখা যাবে? জানুন সব কিছু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়ে যাবে। যেখানে মহিলা ক্রিকেটাররা নিজেদের খেলায় উন্নতির পাশাপাশি দারুণ অভিজ্ঞতা অর্জন, অর্থ এবং গ্ল্যামার উপভোগ করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ ইন্দোরের পিচ ‘খেলার অযোগ্য’ ঘোষণা ICC-র! ক্ষুব্ধ গাভাস্কার এক হাত নিলেন ক্রিকেট নিয়ামক সংস্থাকে

আজ, শনিবার গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল । এতদিন পর্যন্ত আইপিএল নিয়ে উন্মাদনা ছিল। এবার ডব্লিউপিএল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। টুর্নামেন্টের প্রথম সংস্করণে মোট পাঁচটি দল খেলবে।

আজ শুরু মহিলা IPL, কখন ম্যাচ, কোন চ্যানেলে দেখা যাবে? জানুন সব কিছু

টুর্নামেন্টের ফাইনাল ২৬ মার্চ। ইতিমধ্যেই মেয়েদের আইপিএলের প্রথম ম্যাচের টিকিট সোল্ড আউট। বিসিসিআই জানায়, মেয়েদের আইপিএল দেখতে হলে মহিলাদের কোনও টিকিট লাগবে না। বিনামূল্যে ম্যাচ দেখতে পাবেন। ডব্লিউপিএলে মহিলাদের বেশি করে মাঠে আনার উদ্দেশেই এই অভিনব পদক্ষেপ বোর্ডের।

17 2

বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিয়ারা আডবানি, কৃতি শ্যানন ও এপি ধিলন। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

আজ শুরু মহিলা IPL, কখন ম্যাচ, কোন চ্যানেলে দেখা যাবে? জানুন সব কিছু

16 3

টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্পোর্টস-১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। মেয়েদের আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর