ICC: ইন্দোরের পিচ ‘খেলার অযোগ্য’ ঘোষণা ICC-র! ক্ষুব্ধ গাভাস্কার এক হাত নিলেন ক্রিকেট নিয়ামক সংস্থাকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একে তো চলতি বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ৯ উইকেটে লজ্জার হার। মাত্র আড়াই দিনের আগেই শেষ হয়ে গিয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামের টেস্ট ম্যাচ। প্রথম দিন ১৪টি গিয়েছিল। দ্বিতীয় দিন ১৩টি উইকেট পড়েছিল।

আরও পড়ুনঃ দোল ও হোলিতে চলবে কম মেট্রো, দেখে নিন সময় সূচি

এরপর তৃতীয় দিন লাঞ্চের আগেই ৭৬ রান চেজ করে ম্যাচ জিতে নেয় অজিরা। নাগপুর থেকে দিল্লি, এরপর হোলকার স্টেডিয়ামের বাইশ গজ। শেষ পর্যন্ত এই টেস্টের বাইশ গজ নিয়ে বিরক্ত আইসিসি। আর তাই হোলকার স্টেডিয়ামের বাইশ গজকে ‘খেলার অযোগ্য’ বড় ঘোষণা করে দিলেন ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

ICC declares Indore pitch 'unplayable'!

ইনদওরের পিচকে আইসিসি খারাপ বলায় প্রচণ্ড চটেছেন সুনীল গাভাস্কার। তাঁর মতে ভারতের মাটিতে আড়াই দিনে খেলা শেষ হলেই পিচ খারাপ মনে হয় আইসিসির। অস্ট্রেলিয়ার মাটিতে যখন আড়াই দিনে খেলা শেষ হয়ে যায়, তখন কোনও কিছু বলা হয় না আইসিসি-র তরফে।

ইন্দোরের পিচ 'খেলার অযোগ্য' ঘোষণা ICC-র! ক্ষুব্ধ গাভাস্কার এক হাত নিলেন ক্রিকেট নিয়ামক সংস্থাকে

গাভাস্কার বলেন, “আমি একটাই জিনিস জানতে চাইব। নভেম্বরে ব্রিসবেনের গাব্বায় একটা টেস্ট দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই পিচকে আইসিসি কটা ডিমেরিট পয়েন্ট দিয়েছে এবং সেখানে ম্যাচ রেফারি কে ছিলেন?”

ইন্দোরের পিচ ‘খেলার অযোগ্য’ ঘোষণা ICC-র! ক্ষুব্ধ গাভাস্কার এক হাত নিলেন ক্রিকেট নিয়ামক সংস্থাকে

11 3

উল্লেখ্য, এমন পিচে ব্যাট করা কঠিন বলে মেনে নিয়েছেন রোহিতও। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাঁর রিপোর্টে লেখেন, “পিচ খুব শুষ্ক ছিল। ব্যাটার এবং বোলারদের জন্য সমান সাহায্য ছিল না। স্পিনাররা প্রথম থেকেই বাড়তি সুবিধা পাচ্ছিল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন