এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তবে এই পন্থা এবার আরও কিছুটা আপডেটেড হতে চলেছে। মানে, ATM থেকে টাকা তোলার জন্য আপনার এবার থেকে আর ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। সরাসরি কার্ডলেস ক্যাশ উইথড্রল করে নিতে পারবেন আপনি। এবার থেকে আর থাকবেনা এটিএম এর ঝামেলা। একটা সময় টাকা তোলার জন্য এটিএম ছিল বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ জিটিএ নির্বাচনে অংশ নেবেনা গোর্খা জনমুক্তি মোর্চা, অনশনে বসলেন বিমল গুরুং!

সেই দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে সমস্ত ব্যাংকে টাকা তোলা যাবে এখন এটিএম কার্ড ছাড়াই।

এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম
এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম

এর কারণ অবশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে, কেন এটিএম ছাড়াই টাকা তোলা যাবে? বর্তমানে জালিয়াতি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, যতই ব্যাংকের তরফ থেকে সাবধানতা অবলম্বন করা হোক না কেন, বা সাধারণ মানুষদের যতই সাবধান করে দেওয়া হোক না কেন। জালিয়াতি রা নতুন পথ ঠিকই বেছে নিতে সক্ষম হয়।

চলতি মাসের গত ১৯ মে আরবিআই এর তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেখানে সমস্ত ব্যাংকের উদ্দেশ্যে বলা হয়েছে ইউপিআই সুবিধার মাধ্যমে এখন গ্রাহকরা টাকা তুলতে পারবে। মোটকথা এখন থেকে ডিজিটাল লেনদেনের মাধ্যমে টাকা তোলা আরো সহজ হয়ে উঠবে ও তার সাথে আরো সুরক্ষিত হবে বলেই মনে করা হচ্ছে। এখন এটিএম কার্ড ছাড়াই যেকোনো সময় সুরক্ষিতভাবে টাকা তোলা যাবে।

মানুষকে আরো বেশি সুরক্ষা প্রদান করার জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে আপনাকে মোবাইল পিন তৈরি করতে হবে। তার সাথে পুরো লেনদেন সম্পন্ন হবে ইউপিআই এর মাধ্যমে।

এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম

এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম
এবার ATM থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন, জানুন RBI-র নয়া নিয়ম

কেবলমাত্র নিজের একাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য, দৈনিক সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যাবে। সমস্ত ব্যাংকে এখনো এই সুবিধা চালু হয়নি, তবে আরবিআই এর নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই সমস্ত ব্যাংকে এই সুবিধা চালু করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত