Weather Update : বিদায় নিচ্ছে শীত, সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের এইসমস্ত জেলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটিয়ে ফের ছন্দে ফিরতে শুরু করেছে শীত। তবে সেই শীতও আর স্থায়ী হবে না। অকালবৃষ্টির সৌজন্যে, এবার বিদায় নিচ্ছে শীত। অন্তত এমনটাই বলছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। তাই সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা।

আরও পড়ুনঃ আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনা, এই নাইট তারকার

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে অনেকটাই নেমেছিল পারদ। যারফলে বেশ কিছুদিন শীতের আমেজ দেখা গিয়েছিল রাজ্যজুড়ে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। গত বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। ও সর্বনিম্ন ছিল  ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিদায় নিচ্ছে শীত, রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস 

Weather forecast for February 26: Rains to continue in Kolkata, Delhi - Oneindia News
বিদায় নিচ্ছে শীত, সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের এইসমস্ত জেলা

আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন না দেখা গেলেও, রবিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ। সেইদিন থেকেই রাজ্যের প্রতিটি জেলায় শুরু হতে পারে বৃষ্টিপাত। তবে একসাথে সব জেলাগুলিতে বৃষ্টিপাত নাহলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত