নজরবন্দি ব্যুরোঃ সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বা বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার । বেতন কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটে ।
আরও পড়ুনঃ এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, চায় আরও তথ্য
এই মুহূর্তে দেশের সপ্তম বেতন কমিশনের সময় চলছে । কিন্তু সূত্রের খবর অষ্টম বেতন কমিশনের পরিবর্তে ‘অ্যাক্রয়েড সূত্রে’ চালু হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন । দিল্লির রাজনৈতিক অলিন্দে এই রকম জল্পনা এখন বেশ ঘোরাফেরা করছে ।

যদিও সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো বিবৃতি আসেনি । তবে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন আর হয়তো থাকবে না। কিন্তু এই ‘অ্যাক্রয়েড সূত্রে’ কি? মূলত, মুল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও কর্মচারীর কর্মদক্ষতার ভিত্তিতেই নেওয়া হবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত।

এই সব অনুমান করার পর বেতন কত বাড়ানো হবে তা ঠিক করা হবে। সহজ কথায় বললে, কেন্দ্রীয় সরকার বেসরকারি কোম্পানির মতো সরকারি কর্মচারীদের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি করতে চায়। শোনা যাচ্ছে, শীঘ্রই এই পরিকল্পনায় সিলমোহর দিতে পারে সরকার।

উঠে যাবে বেতন কমিশন? পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি সরকারী কর্মীদের
এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সেই ক্ষেত্রে কর্মীদের ১ থেকে ৫ লেভেল ‘পে-ম্যাট্রিক্স’ নতুন করে নির্ধারণ করা হবে। এক কথায় বললে, বেতন কাঠামোয় পরিবর্তন হবে।



