নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা আবহে লকডাউনের দৌলতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব সিনামা হল। প্রথম লকডাউনে ভাবা হয়েছিলো যে হয়তো এক মাস পর খুলে যাবে সব কিছু। কিন্তু সে তো হয়নি উল্টে বন্ধ করে দিতে হয় সিনামা, সিরিয়াল এর শুটিং। তবে আনলক ১ পর্যায়ের পর বিভিন্ন সিনামা ও সিরিয়ালের শুটিং এর অনুমতি দেয় সরকার কিন্তু এখনো সিনেমা বা থিয়েটার হল গুলি খোলার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি দেশে।
যার ফলে তীব্র আতঙ্কে আছেন থিয়েটার, মাল্টিপ্লেক্স, হল মালিকেরা।বিগত প্রায় ৪ মাস ধরে তাঁদের সব ইনকাম বন্ধ। বসে আছেন এই কাজের সঙ্গে যুক্ত প্রচুর কর্মী। এবার তাঁদের কথা ভেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।যে সামনের মাস থেকে খুলে দেওয়া হোক দেশের সিনেমা হল গুলি।


শুক্রবার বিনোদন ইন্ডাস্ট্রির সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে এমন ইঙ্গিতই দিয়েছেন। তবে শুধু খুললেই তো হবে না, মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। টাই আলোচনায় আপাতত ঠিক হয়েছে হলের দুটি শারির মাঝখানের ১ টা শারি ছেড়ে আবার পরের শারিতে দর্শক বসার ব্যবস্থা করা এবং দু জন দর্শকের মাঝের দূরত্ব যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করা।
এমনিতেই এখন হলের বদলে ওয়েব প্লাটফ্রমে ছবি মুক্তি হচ্ছে জানিয়ে বেশ বড় ক্ষতির সম্মুখিন হয়েছেন হল মালিকরা তাই তারাও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশের সিনেমা হল গুলি খুলে যায়। তবে এবার প্রশ্ন এই যে দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে স্বরাষ্ট্রমন্ত্রক কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে আছেন কইএক হাজার হল মালিক।







