Shubman Gill: বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের আগে শুভমন গিল যে ফর্মে ছিলেন তাতে তাঁকেই ভারতের টপ অর্ডারের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার হিসাবে দেখা হচ্ছিল। অথচ সেই শুভমনের বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে এই মুহূর্তে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখন শোনা যাচ্ছে ভারতের তৃতীয় ম্যাচ অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধেও অনিশ্চিত গিল। যে কারণে ভারত-আফগানিস্তান ম্যাচের মধ্যেই আলোচনায় বসতে চলেছেন নির্বাচকরা।

আরও পড়ুনঃ হোটেলে স্যালাইন দেওয়া হচ্ছে গিলকে! কবে ফিরতে পাড়বেন মাঠে?

ডেঙ্গি আক্রান্ত হবার পর থেকে শুভমনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। প্লেটলেট সংখ্যা কমে যাওয়ায় সোমবার তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে যাবার পরেও মাঠে ফিরতে গিলের অনেকটাই সময় লেগে যেতে পারে। কারণ, ডেঙ্গির পর শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। ফলে কিন্তু গোটা বিশ্বকাপ খেলাই গিলের জন্য অনিশ্চিত হয়ে পড়ছে।

বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী
বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী

প্রথমে বলা হয়, শুধু অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারবেন না গিল। তারপর জানা গেল, দ্বিতীয় ম্যাচ না খেললেও এরপর মাঠে ফিরবেন। কিন্তু এখন বলা হচ্ছে, পাকিস্তান ম্যাচও খেলতে পারবেন না তিনি। ফলে, এরকম চলতে থাকলে বদলি খুঁজতেই হবে ভারতকে। যে কারণে আফগানিস্তান ম্যাচের সময় বৈঠকে বসছেন নির্বাচকরা। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী

বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী

এখন প্রশ্ন শুভমন গিলের বদলি কে হতে পারেন? দু’টো নাম জোরালো ভাবে উঠে আসছে। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। তবে তাঁদের এক্ষুনি দলে সামিল করা হবে কিনা তা চূড়ান্ত নয়। দু’জনকেই প্রস্তুত থাকতে বলা হতে পারে। গিল যদি পুরোপুরি বিশ্বকাপ থেকে ছিটকে যান তাহলে সেটা ভারতের জন্য বড় ধাক্কা হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গিলের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছেন রোহিতরা। তবে, বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে পরবর্তীতে গিলকে পাওয়াও যেতে পারে।

বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী
বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন গিল? বদলি খুঁজতে দ্রুত আলোচনায় নির্বাচকমণ্ডলী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন