Shubman Gill: হোটেলে স্যালাইন দেওয়া হচ্ছে গিলকে! কবে ফিরতে পাড়বেন মাঠে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপে অভিযান শুরু করার আগে তাঁকে মনে করা হচ্ছিল দলের সেরা অস্ত্র। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে ১২৩০ রান। পাঁচ সেঞ্চুরি। অথচ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই শুভমান গিলকে ছাড়াই মাঠে নামছে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার তিনি খেলতে পাড়বেন না।

আরও পড়ুন: বিধ্বস্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয় পড়ুয়া, কেমন আছেন তাঁরা

এমনকী, চেন্নাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, আফগানিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেও হয়তো খেলতে পারবেন না তরুণ ওপেনার। ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়ে গিয়েছে। ভারতীয় দলের তরুণ ওপেনারের শরীর খুবই ক্লান্ত।

হোটেলে স্যালাইন দেওয়া হচ্ছে গিলকে! কবে ফিরতে পাড়বেন মাঠে?
হোটেলে স্যালাইন দেওয়া হচ্ছে গিলকে! কবে ফিরতে পাড়বেন মাঠে?

তিনি টিম বাসে করে দলের সঙ্গে স্টেডিয়ামেই যেতে পারেননি। শুভমানকে নিয়ে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, ‘শুভমান অসুস্থ। আমিও তো মানুষ। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এক জন অধিনায়ক হিসাবে আমি কখনওই চাইব না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই অবস্থায় শুভমান খেলুক। আমি চাই ও তাড়াতাড়ি দলে ফিরুক। শুভমান তরুণ। আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’

হোটেলে স্যালাইন দেওয়া হচ্ছে গিলকে! কবে ফিরতে পাড়বেন মাঠে?

10 4

ভারতীয় দলের অধিনায়ক যখন এই কথা বলছেন, তখন সূত্রের খবর যে ডেঙ্গি আক্রান্ত শুভমন এতটাই অসুস্থ যে, টিমহোটেলে রীতিমতো স্যালাইন দেওয়া হচ্ছে। রক্তের প্লেটলেট যাতে নেমে না যায়। সঙ্গে গ্লুকোজ় দেওয়া হচ্ছে। অসম্ভব দুর্বল হয়ে রয়েছেন পাঞ্জাবের ক্রিকেটার। বোর্ডের এক কর্তা শনিবারই সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, খেলার মতো অবস্থাতে নেই গিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন