নজরবন্দি ব্যুরো: প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের ধারাবাহিক হামলার জবাবে এবার গাজা ভূখণ্ডে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করল ইজরায়েল সরকার। এই আবহে ভারত সরকার ইজরায়েলে ভারতীয় নাগরিকদের জন্য পরামর্শ জারি করেছে। ভারত সরকারের তরফে জারি করা অ্যাডভাইসরিতে ইজরায়েলে থাকা সকল ভারতীয় নাগরিকদের সাবধানে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল


স্থানীয় প্রশাসনের সেফটি প্রোটোকলের উপর নজর রাখতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা। শনিবার ভোর সাড়ে ৬টা থেকে গাজা থেকে রকেট হামলা করতে থাকে হামাস জঙ্গিরা। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডেও ঢুকতে শুরু করে তারা। ইতিমধ্যেই তিনশোর বেশি ইজরায়েলির মৃত্যুর কথা জানা গিয়েছে।

পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর গর্জন, গাজা শহরের যেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। সংবাদসংস্থা এএনআই-কে গোকুল মানাবালন নামক এক ভারতীয় পড়ুয়া এই নিয়ে বলন, ‘আমি খুবই ভয়ে আছি। অবশ্য ইজরায়েলের পুলিশ বাহিনী কাছেই টহল দিচ্ছে।



তাই আমরা আপাতত নিরাপদে আছে। ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে আমরা কথ বলেছি। আমাদের এখানে আশেপাশে আরও ভারতীয় থাকেন। আমরা সবার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’ গতকাল সকালে হামাসের পরপর রকেট হামলার পর সরকারিভাবে ইজরায়েলের তরফ থেকে সরকারি ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল।
বিধ্বস্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয় পড়ুয়া, কেমন আছেন তাঁরা

এই আবহে ইজরায়েলের প্রত্যাঘাতে গাজা ভূখণ্ডে তড়তড়িয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। গতরাতে শেষ পাওয়া খবর পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০। জখম হয়েছেন অন্ততপক্ষে ১৬০০ জন। গতরাতে শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩০০ হয়েছে ইজরায়েলে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



