পদ্ম ছেড়ে হাত শিবিরে! লোকসভার আগে পুরনো দলে ফিরছেন Saumitra Khan?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন। আগামী বছর ২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে আরও একবার বিজেপি নেতার দলবদলের জল্পনা শুরু হয়েছে। একটি ভাইরাল ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে তৃণমূলে নয় সৌমিত্র খাঁর পুরনো দল কংগ্রেসে যোগদানের জল্পনা তুঙ্গে। ঘটনাটা কী?

আরও পড়ুন:  খাস কলকাতায় প্রতারণার পর্দাফাঁস! সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি

প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মৃতিতে সিহর অঞ্চলে কংগ্রেস কমিটির তরফে আয়োজিত একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ। প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্যায়-সহ অন্য কংগ্রেস নেতারাও একইমঞ্চে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় সৌমিত্রকে। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মঞ্চে একটি বড় ব্যানার যেখানে বড়বড় হরফে লেখা ‘শ্রদ্ধেয় গান্ধীবাদী কংগ্রেস নেতা, স্বর্গীয় তড়িৎ কুমার কোলে মহাশয়ের স্মরণসভা ও রক্তদান কর্মসূচি, পরিচালনায় সিহর অঞ্চল কংগ্রেস কমিটি’।

পদ্ম ছেড়ে হাত শিবিরে! লোকসভার আগে পুরনো দলে ফিরছেন Saumitra Khan?

মঞ্চে বসে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা। তাঁদের পাশের চেয়ারে বসে বিজেপি সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচন এমনিতেই টান টান উত্তেজনাপূর্ণ। একদিকে বিজেপি কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে মরিয়া অন্যদিকে মোদী সরকারকে হটাতে বিরোধী দলগুলি একত্রে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। এরইমধ্যে বঙ্গ বিজেপির এক সদস্যের দলবদলের জল্পনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও প্রদেশ কংগ্রেস সম্পাদক জানিয়েছেন, এটা কোনও যোগদানের বিষয় নয়। প্রবীণ গান্ধীবাদী নেতা তড়িৎ কুমার কোলের স্মরণসভা ছিল সেখানে সাংসদ হিসেবে সৌমিত্রবাবুকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

পদ্ম ছেড়ে হাত শিবিরে! লোকসভার আগে পুরনো দলে ফিরছেন Saumitra Khan?

উল্লেখ্য, সৌমিত্র খাঁ (Saumitra Khan) প্রথমে কংগ্রেস দলের সদস্য ছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রতীকে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। জয় পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন। ঘাসফুল চিহ্নে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। কিন্তু ২০১৯ এর লোকসভার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপির টিকিটে তিনি আবারও বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন।

পদ্ম ছেড়ে হাত শিবিরে! লোকসভার আগে পুরনো দলে ফিরছেন Saumitra Khan?

পদ্ম ছেড়ে হাত শিবিরে! লোকসভার আগে পুরনো দলে ফিরছেন Saumitra Khan?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত