Mamata Banerjee: আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, লালন শেখের মৃত্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বগটুই ঘটনার অভিযুক্ত লালন শেখের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বগটুইয়ের ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সিবিআই হেফাজতে লালনের মৃত্যু কীভাবে হল? একইসঙ্গে মৃত্যুর নিন্দা করে পরিবারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Calcutta High Court: প্রাথমিক শিক্ষা পর্ষদের সুনাম, টেট ব্যবস্থাপনা নিয়ে সন্তোষপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের  

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মৃত্যুর নিন্দা করছি। মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও বিষয়টি নিয়ে কথা বলব।  একইসঙ্গে তাঁর প্রশ্ন, সিবিআই যদি এতই স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? সিবিআইকে বিস্তারিত জানাতে হবে।

আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, সরব মমতা 
আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, সরব মমতা 

সোমবার বিকেলে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের মৃত্যুর খবর বাইরে আসে। এরপর রাতেই সিবিআই ক্যাম্পে উপস্থিত হন পুলিশ সুপার নগেন ত্রিপাঠী। তিনি বলেন, সিবিআইয়ের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে, জেরা চলাকালীন লালনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত পুলিশ করবে। তা গতকাল জানিয়ে দেন পুলিশ সুপার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছিলেন তাঁরা।

lalan seikh 1

সকাল থেকেই রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম জনতা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।মোড়গ্রাম-রানিগঞ্জ রাজ্য ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পরিবারের অভিযোগ, লালন শেখকে খুন করা হয়েছে। লালনের মেয়ের অভিযোগ, সিবিআইয়ের তরফে দুপুরেই লালন শেখের বাড়িতে লোক পাঠিয়ে বলা হয়েছিল শেষ দেখা দেখে নেওয়ার জন্য।

আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, সরব মমতা 

আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, সরব মমতা 
আমরাও বিষয়টি নিয়ে কথা বলব, সরব মমতা 

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিকল্পনামাফিক খুন ও খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর