নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বছর পর রাজ্যজুড়ে টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী। কড়া নিরাপত্তা এবং নজরদারিতে হয়েছে এবারের টেট পরীক্ষা। পরীক্ষার পর দিয়ে দেওয়া হয়েছিল ওএমআর শিটের কার্বন প্রতিলিপি। মঙ্গলবার প্রাথমিকের একটি মামলা চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সুনাম করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ Mamata Banerjee: ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, মহিলারা পাবেন হাজার টাকা, ঘোষণা মমতার
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষা হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে। বিচারপতির মুখে এধরনের মন্তব্য শোনার পরেই পর্ষদের আইনজীবী বলেন, এ বার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে। ৫.৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার পর নিয়োগ নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। কখনও নম্বর বাড়িয়ে, আবার কখনও সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এমনটাও অভিযোগ উঠেছে। সেই সমস্ত মামলার তদন্ত করছে সিবিআই। তদন্ত করতে গিয়ে বারবার কেঁচো খুঁড়তে কেউটে বের হয়েছে। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহু কর্মরত শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন সেই বিচারপতির মুখে টেট নিয়ে ইতিবাচক মন্তব্য শোনা গেল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সুনাম, ওএমআর শিটের কার্বন কপি নিয়ে মন্তব্য বিচারপতির

যদিও টেট পরীক্ষার আগে পর্ষদ সভাপতির অভিযোগ ছিল, পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে লিখিত অভিযোগ দায়ের করেননি। পরে টেট পরীক্ষার দিনেই একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। পর্ষদ সভাপতির বক্তব্য ছিল, টেট নির্বিঘ্নে হয়েছে।



