Mamata Banerjee: ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, মহিলারা পাবেন হাজার টাকা, ঘোষণা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি মেঘালয়ের নির্বাচনের দিকে তাকিয়েছে তৃণমূল। কারণ, সেই রাজ্যে এখন বিরোধী আসনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই ক্ষমতা দখলের সমূহ সম্ভাবনা দেখে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন অতুলনীয়। মেঘালয়েও আমরা সব উন্নয়নমূলক প্রকল্প চালু করব। স্বাস্থ্যসাথীতে বাংলার মানুষজনের খুব উপকার হয়েছে। এখানে ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী। আপনারাও সহজে ভাল চিকিৎসা পরিষেবা পাবেন।

আরও পড়ুনঃ Amit Shah: ক্ষমতায় থাকাকালীন ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না, স্পষ্ট বার্তা শাহের

- Advertisement -

6809a176 3d73 464c 89a3 ed53b80bb0b8

একইসঙ্গে এদিন তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী দিনে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই উই কার্ড চালু করা হবে। প্রতিটি মহিলাকে হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছেন তিনি। এখন থেকেই তাঁর রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। একইসঙ্গে মমতা বলেন, ভোট এলে বিজেপি আসে টাকা ছড়াতে।

ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, ঘোষণা মমতার 
ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, ঘোষণা মমতার

বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, কেন সারাবছর কোনও কাজ করে না? শুধু ভোটের সময়েই মনে পড়ে? আমি বলছি, বিজেপি ছড়ানো টাকা নেবেন না। ডবল ইঞ্জিন সরকার বললেও মেঘালয়কে কেন অবহেলা করছে কেন্দ্র? এখানে তো বিজেপির সহযোগীরাই সরকারে আছে। আমি বলছি, মেঘালয়ে পরিবর্তন আসন্ন, নতুন সূর্য উঠবে।

- Advertisement -

উল্লেখ্য, এই মুহুর্তে মেঘালয় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে দেখা করেন মুকরো সীমান্তে নিহতদের পরিবারের সঙ্গে। অসম পুলিশের হাতে নিহত পাঁচ পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেন তিনি। নিজের ভঙ্গিতে বঝানোর চেষ্টা করলেন তিনি মেঘালয়ের মানুষের জন্য রয়েছেন।

ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, ঘোষণা মমতার 

ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, ঘোষণা মমতার 
ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী, ঘোষণা মমতার

এদিন মমতার সঙ্গে শিলংয়ে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে। গুজরাত নির্বাচনের সময় একই অভিযোগে সাকেত গোখলেকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। সেই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, নেতা হতে হলে, এরকমই হতে হবে। ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর