নজরবন্দি ব্যুরো: রাজমিস্ত্রির সঙ্গে চলছিল প্রেম। জানতে পারে যান স্বামী। সুপারি কিলার চার লক্ষ টাকা দিয়ে শিক্ষক স্বামীকে খুন করালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। অভিযুক্ত স্ত্রীর নাম পিঙ্কি। জানা গিয়েছে, গত ৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন পিঙ্কির স্বামী রাজেশ গৌতম। সেই সময় তাঁকে গাড়ি চাপা দিয়ে খুন করানো হয় বলে অভিযোগ। বুধবার পিঙ্কি, তাঁর প্রেমিক পেশায় রাজমিস্ত্রি শৈলেন্দ্র সোমকর এবং ওই সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বিধানসভায় জাতীয় সংগীত অবমাননার অভিযোগ, ১১ জন BJP বিধায়কের বিরুদ্ধে দায়ের FIR


পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে বিয়ে হয় পিঙ্কি ও রাজেশ গৌতমের। রাজেশ কানপুরের একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি বিপুল সম্পত্তির মালিক। কোটি কোটি টাকার বিমার পাশাপাশি ৪৫ কোটি টাকার জমি রয়েছে তাঁর। ২০২১ সালে কানপুরের কয়লা নগরে একটি আবাসন তৈরির কাজ শুরু করেন রাজেশ। সেই কাজে তিনি নিযুক্ত করেন রাজমিস্ত্রি শৈলেন্দ্র সোমকরকে। সেই সূত্রেই তাঁর পরিচয় হয় পিঙ্কির সঙ্গে।

পিঙ্কির প্রেমে পড়েন শৈলেন্দ্র। সেই সময় বিএড পড়ছিলেন পিঙ্কি। স্বামী রাজেশের আড়ালেই সম্পর্কে জড়ান তাঁরা। প্রসঙ্গত, পিঙ্কি ও রাজেশের দুই সন্তান রয়েছে। তা সত্ত্বেও শৈলেন্দ্রর সঙ্গে ঘর বাঁধতে চাইতেন পিঙ্কি। কিন্তু তাঁদের অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন রাজেশ। সেই থেকে সংসারে শুরু হয় তুমুল অশান্তি।



পিঙ্কির আরও উদ্দেশ্য ছিল, রাজেশের বিপুল সম্পত্তি হাতানো। এর আগেও দু’বার স্বামীকে খুন করার চেষ্টা করেন তিনি। একবার, খাবারে বিষ মিশিয়ে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যান রাজেশ। আর দ্বিতীয়বার, তখনও এক সুপারি কিলারকে দায়িত্ব দেন পিঙ্কি। কিন্তু সে টাকা নিয়ে চম্পট দেয়।
রাজমিস্ত্রির সঙ্গে অবৈধ প্রেম, সুপারি কিলারের সাহায্যে শিক্ষক স্বামীকে খুন করালেন স্ত্রী

এবার অবশ্য সফল হয় পিঙ্কির পরিকল্পনা। চার লক্ষ টাকা দিয়ে তিনি ফের একবার দ্বারস্থ হন এক সুপারি কিলারের কাছে, স্বামীকে খুন করাতে। গত ৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজেশ। সেই সময় তাঁকে গাড়ি চাপা দিয়ে খুন করানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর পিঙ্কি ও তাঁর রাজমিস্ত্রি প্রেমিক শৈলেন্দ্র ফেরার হলেও তাঁদের খুঁজে পেয়ে গ্রেফতার করেছে কানপুর পুলিশ।







