Viral News of Weird Wedding Cake: সদ্য স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী, কিন্তু কেন? কি এমন হয়েছিল সদ্যবিবাহিত জীবনে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আজকাল পুরোনো রীতিনীতি মেনেই যেমন বিয়ে হয় তেমনই থাকে আধুনিকতার ছোঁয়া। তাই আজকাল শুধু বিয়ে নয় যে কোনও ভালো কিছু উদযাপন করে দিনটিকে স্মরণ করতে অনেকেই কেক কেটে থাকে। আর এই কেক কেটেই বিপত্তি হল এই যুগলের। জানা গিয়েছে, বিয়ের দিন কেক কাটার পরই ডিভোর্সের কথা ঘোষণা করেন নতুন বৌ (Viral News of Weird Wedding Cake Cutting at wedding)।

আরও পড়ুনঃ স্ত্রীর গলা কেটে খুন, গ্রেফতার স্বামী ও তার প্রেমীকা

ডিভোর্সের আবেদনে জানিয়েছেন মহিলা, বিয়ের দিন কেক কেটে সেলিব্রেট হোক তা নিয়ে সমস্যা না থাকলেও কেক মুখে লাগানো হোক তা তিনি চাননি। এই সিদ্ধান্তের কথা আগে থেকেই তিনি তাঁর স্বামীকে জানিয়েছিলেন। এর জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন সকলের জন্য কাপ কেক আনানোর কারণ বিয়ের দিন এমন করতে পারেন তাঁর স্বামী সে বিষয়ে আন্দাজ করতে পেরেছিলেন তিনি।

1.jpg?width=711&height=474&name=1

তবে, কাপ কেপ না এনে ওয়েডিং কেকই নিয়ে আসেন তিনি। বিয়ের দিন কথা মতোই কেক কাটা হয় এবং কেক কাটার পরই ঘটে বিপত্তি। মহিলা না চাইলেও তাঁর স্বামী তাঁর মুখে জোর কর কেক দেন। যা একেবারেই ভালোভাবে নেননি তিনি। রেগে তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন একসঙ্গে না থাকার (Viral News)। তিনি আরও জানান, আগে থেকে নিষেধ করা সত্ত্বেও এই কাজ তাঁর একদমই পছন্দ হয়নি এবং তিনি অপমানিত বোধ করেন। যার ফলে বিয়ের পরের দিনই স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের আর্জি জানান তিনি।

একটি অনলাইন প্ল্যাটফর্মে এই গল্প শেয়ার করার সময় তিনি বলেন, কেক নিয়ে এই মজা করা তাঁর ইচ্ছার বিরুদ্ধে ছিল। তাঁর স্বামী তাঁর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন যাতে তিনি খুবই অপমানিত হন আর তাই তিনি আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তিনি জানান, যাকে তিনি বিয়ে করেন, আগে তাঁর সঙ্গে মেলামেশা ছিল ফলে তাঁর ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে একটু হলেও ধারণা ছিল সেই যুবকের। তা সত্ত্বেও এ কাজ মহিলা কোনও ভাবেই মেনে নিতে পারেননি।

সদ্য স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী, কিন্তু কেন? কি এমন হয়েছিল সদ্যবিবাহিত জীবনে?

সদ্য স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী, কিন্তু কেন? কি এমন হয়েছিল সদ্যবিবাহিত জীবনে?
সদ্য স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী, কিন্তু কেন? কি এমন হয়েছিল সদ্যবিবাহিত জীবনে?

মহিলার পরিবার দাবি, এভাবে যেন তাঁরা আলাদা হয়ে না যান। তাঁদের যেন কথা হয় এবং সব মিটমাট হয়ে যায় সেদিকে নজর রাখছেন তাঁরা এবং কথা বলানোর চেষ্টা চলছে। বিয়ে ভেঙে যাক তা কখনওই তাঁরা চান না। সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করার সঙ্গে সঙ্গেই সকলে ওই ব্যক্তিকে আক্রমণ করতে থাকে। প্রত্যেকেই মহিলার পাশে থেকে বলেন, ইচ্ছার বিরুদ্ধে কাজ করা কারও উচিত নয়। মহিলার তাঁর নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর