নজরবন্দি ব্যুরোঃ স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর তাঁর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা, তীর্থযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু ২২ জনের


আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি সেই মহিলা। আহত মহিলার নাম রেণু খাতুন। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করছিলেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী শরিফুল শেখ এবং তার পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেণু ছোটবেলা থেকেই মেধাবী ছিল। তাঁর স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। অভিযোগ, এর পরেই মহম্মদের কয়েক জন বন্ধুও তাকে বোঝায়, চাকরি পেলে রেণুর সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে।
অভিযোগ, বন্ধুদের সঙ্গে মহম্মদ পরিকল্পনা করেই রেণুর হাত কেটে নিয়েছে। গত শনিবার রাতে স্ত্রী যখন ঘুমাচ্ছিলেন তখনই মুখে বালিশ চাপা দিয়ে তাঁর ডান হাত কবজি থেকে কেটে ফেলে মহম্মদ।



সরকারি চাকরি পেয়েছে স্ত্রী, রাগে হাত কেটে নিলেন স্বামী!

রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মহম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রেখেছিল। আপাতত সে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।







